আমার প্রথম সার্থক কবিতা " মাতৃভূমি "

Y
yasin29
বিসমিল্লাহর রাহমানির রাহিম। 

আসসালামু আলাইকুম। 

হ্যালো বন্ধুরা, আশা রাখছি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। নবম শ্রেণিতে থাকাকালীন সময়ে আমার কবি জীবনের শুরু হয়। প্রথমে তেমন একটা ভালো লিখতে পারতাম না।আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমি প্রথম স্বার্থক হয়েছি "মাতৃভূমি" নামক কবিতাটি লিখে। কবিতাটি বেশির ভাগই আমি ক্লাস রুমে বসে লিখেছি। তার পড়ে পদে পদে আমার অনেক কবিতাই লেখা হয়েছে। 

কবিতাটি আমার এখন তেমন একটা মনে নাই, তারপরও আমি আপনাদের লেখার ভাষায় শোনাবো। কবিতাটি আমার এক ভাইয়ের কম্পিউটারে সংরক্ষণ করা আছে। কবিতাটি এমনঃ-


এদেশেতে জন্ম মোদের প্রিয় মাতৃভূমি। মায়ের আঁচল ধরে আছে এই দেশেরই মাটি।মায়ের আদর স্নিগ্ধ ভরা এই তো মোদের দেশ। ফুলে ভরা- ফলে ভরা নাইতো তাহার শেষ। 

সকাল হলে ঘুম ভেঙে যায় পাখপাখালির ডাকে। সোনার ফসল ভরে ওঠে মোদের বাংলাদেশে। সোনার দেশের সোনার ফসল এইতো সোনার দেশ। পাহাড় ঘেরা নদীতে ভরা মাতৃভূমি বাংলাদেশ।

এই ছিল আমার প্রথম সার্থক কবিতা। এই কবিতাটি আমি একটি লোকাল পত্রিকাতে ও দিয়েছিলাম। অনেকে আমার বেশ প্রশংসা করে ও উৎসাহ দেয়। পত্রিকাটির নাম ছিল সময়ের সমীকরণ। পত্রিকায় আসার দুইদিন পর আমি জানতে পারি আমার কবিতাটি পত্রিকায় এসেছে। যদি ও বড় কোনো পত্রিকা নয়, তারপরও আমার অনেক বেশি ভালো লাগছিল। 

আশা রাখছি আমার কবিতা লেখার শুরুর গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
৷ ৷ আল্লাহ হাফেজ।৷

Comments