বিসমিল্লাহর রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
- আমি মোহাম্মদ ইয়াসিন। আশা রাখছি আপনারা সবাই মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। আমরা অনেক ক্রিপটোকারেন্চি নিয়ে কাজ করে থাকি। আমি কিভাবে অনলাইন ক্রিপটোকারেন্চিতে আসলাম তার গল্প আপনাদের আজ বলবো। আমি অনেক ভাবতাম কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। এর জন্য আমি YouTube এ অনেক ভিডিও দেখতে শুরু করি। প্রথমে আমি ad দেখে ইনকাম করার ভিডিও গুলা দেখতাম। এইভাবে একে একে আমি অনেক বেশি পরিশ্রম করি। YouTube এ ভিডিও দেখাও কম পরিশ্রমের নয়। ভিডিও দেখে কিছু দিন কাজ করার পর আর কাজ করতাম না। এভাবে আমি কত যে সময় খরচ করেছি বলে বোঝাতে পারবো না। আমি অনেকের অনেক কথা শুনেছি। অনেকে আমাকে নিয়ে অনেক মজা করেছে। আমি নাকি সারা দিন অল্প কিছু টাকার জন্য সারাদিন অনলাইনে পড়ে থাকি। কিন্তু আমি বিশ্বাস করতাম আমি হয়তো সফল হবো। আমি জানি আপনারা যারা অনলাইনে আছেন, আপনাদের ও কম সমস্যার সম্মুখীন হন নাই। আসলে জীবনে কিছু করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া আপনি জীবনে কিছু করতে পারবেন না। আপনি পরিশ্রম করে যাবেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন দেওয়ার মালিক আল্লাহ। রিজিকের মালিক হলো আল্লাহ। আমাদের শুধু পরিশ্রম করে যেতে হবে। একদিন সফল হবেন ইনশাআল্লাহ। এখন আমি অনলাইন থেকে মোটামুটি ভালোই ইনকাম করি। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। ইনশাআল্লাহ পড়াশোনা ভালো ভাবে চালিয়ে যেতে চাই। ক্রিপটোকারেন্চিতে যারা নতুন তাদেরকে বলছি আপনারা চেষ্টা করে যান।সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। আপনি কাজ না করলে টাকা এমনই এমনই কখনো আসবে না। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো।
আল্লাহ হাফেজ

