বিসমিল্লাহর রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
বিনোদিয়া ফ্যামেলি পার্কে ঘুরতে যাওয়ার একটি মজার মুহূর্ত আপনাদের মাঝে সেয়ার করেছিলাম। আজ আপনাদের মাঝে জেস গার্ডেনে ঘুরতে যাওয়ার মুহূর্ত সেয়ার করবো। কিছুক্ষণ যাত্রা শেষে আমরা জেস গার্ডেনে চলে আসি। সেখানে নৌকা চালিয়ে আমরা সকলে বেশ আনন্দ উপভোগ করি। ছোটদের জন্য দোলনা ট্রেন আরো কত রকম যে রাইড ছিল।
তবে কিছু মজার মুহূর্ত সেয়ার করি। দিনটি যেহেতু ১৪ই ফেব্রুয়ারি, তবে আশা করি বুঝতেই পারছেন সেখানে প্রেমিক প্রেমিকার আনাগোনা থাকবে। কেউ হাত ধরা ধরি করে হাটাহাটি করছে। কেউ বা এক জায়গায় বসে গল্প করছে। আমরা খাবার যার যার বাসা থেকে নিয়ে এসেছিলাম। খাবার সময় আমরা একটি গোল ঘরে এসে বসি।
সেখানে আবার দেখি দুজন ছেলে মেয়ে একসাথে আড্ডা দিচ্ছে। আবার তাদের দুজনের মাঝে একজন ছেলে বন্ধু ও আছে। বিষয়টা আমাদের সকলের কাছে একটু হাস্যকর লাগলো। যাইহোক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা অনেক ছবি ও তুলেছিলাম। বেশ আনন্দ উপভোগের পর আমাদের প্ল্যানে ছিল, যশোর বিমান বন্দরটা ঘুরে আসার। তবে সময় সল্পতার কারণে আমরা বিমানবন্দরে ঘুরতে যেতে পারিনি। বিকেল হওয়ার পর পরই আমরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলাম। গরমের দিনে আমরা বেশ ক্লান্ত ছিলাম। মাইক্রোবাসে অনেক দূর আসার পর আমাদের গাড়ির চাকা ফেটে যায়। সেখানে বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আমরা আবার চলতে শুরু করি। তবে আরো একটি কাণ্ড ঘটে যায় আমার সাথে। আমার ভাগনে আমার কোলে ছিল। রাস্তায় হঠাৎ করেই আমার ওপর সে বমি করে দেয়। কি যে এক অস্বাভাবিক আবস্থা! অনেকটা ভ্রমণ শেষে ক্লান্ত শরীরে বাড়িতে পোঁছালাম। চোখে মুখে ঘুম লেগে আছে। তারপর ও গোসল শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। এই ছিল বিনোদিয়া ফ্যামেলি পার্ক আর জেস গার্ডেন ভ্রমণ।
"About me"
Usually ... I am a writer (I write poetry short stories), I spend most of my life online. I do cryptocurrency trading where I make a good amount of income. And recently in the serey blockchain ... I started working
"সমাপ্ত | The End"

