টেংরা মাছ দিয়ে মান কচু রান্না

T

টেংরা মাছ দিয়ে মান কচু রান্না

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

 

আজকে আমি ফিরে এলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে টেংরা মাছ দিয়ে মান কচু রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে।

 

তো বন্ধুরা দেখে আসি আমি কিভাবে টেংরা মাছ দিয়ে মান কচু রান্না করেছি-

 

এখানে আমি উপকরণ নিয়েছি-

মান কচু, টেংরা মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া এবং সয়াবিন তেল ইত্যাদি।

 

রান্নার পদ্ধতি-

 

প্রথমে আমি এখানে মান কচু নিয়েছি। এবার মান কচু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মান কচু ভালোভাবে ধুয়ে নিয়েছি।

এবার এখানে আমি টেংরা মাছ নিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি।

এবার টেংরা মাছে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাছে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নিয়েছি।

এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে ভাজার জন্য টেংরা মাছ দিয়ে দিয়েছি। এবার মাছ উল্টেপাল্টে ভেঁজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।

এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত পানি দিয়ে এর ভেতরে মান কচু দিয়ে দিয়েছি। এবার মান কচু হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার পানি থেকে মান কচু আলাদা করে নিয়েছি।

এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে হালকা সিদ্ধ করে রাখা মান কচু দিয়ে দিয়েছি। এবার মান কচু হালকা নাড়াচাড়া করে এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে সামান্য পানি দিয়ে মান কচু কষিয়ে নেব।

মান কচু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জ্বাল করে নেব। কিছুক্ষণ পর এর ভেতরে জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার আবারো কিছুক্ষণ জ্বাল করে এর ভেতরে সামান্য ভেজে রাখা টেংরা মাছ দিয়ে দিয়েছি। এবার সামান্য নাড়াচাড়া করে আবারো কিছুক্ষণ জ্বাল করে নেব। কিছুক্ষণ জ্বাল করে নেওয়ার পর ঝোল অনেকটা কমে এসেছে। আমার টেংরা মাছ দিয়ে মান কচু রান্না তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি ‌।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

 

খোদা হাফেজ।

Comments