পাঙ্গাস মাছের ঝোল রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা চলুন দেখে আসি আমি কিভাবে খুবই সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোল করেছি-
খুবই সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোল করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -
১- পাঙ্গাস মাছ
২- পেঁয়াজ কুচি
৩- কাঁচামরিচ বাটা
৪- কাঁচামরিচ চেরা
৫- রসুন বাটা
৬- জিরা বাটা
৭- লবণ
৮- হলুদ গুঁড়া এবং
৯- সয়াবিন তেল ইত্যাদি।
রান্নার পদ্ধতি -
প্রথমে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এবার মাছে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে মাছ দিয়ে দিয়েছি। এবার মাছ উলটে পালটে ভালোভাবে ভেজে নেব। তো মাছ সামান্য ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি। এবার আবারো সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঝোলে বলক চলে এসেছে। এবার এর ভেতরে সামান্য ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারো কিছুক্ষন জাল করে নেব। কিছুক্ষণ পর এর ভেতরে জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারো কিছুক্ষণ জ্বাল করে নেব। কিছুক্ষণ পর ঝোল অনেকটা কমে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা আমার খুবই সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। বিদায় বন্ধুরা।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে।