আলু দিয়ে পটলের তরকারি রান্না রেসিপি

T

আলু দিয়ে পটলের তরকারি রান্না রেসিপি

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।

 

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আলু দিয়ে পটলের তরকারি রান্না রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।

 

তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে পটলের তরকারি রান্না করেছি-

 

আলু দিয়ে পটলের তরকারি রান্না করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি-

১- পটল

২- আলু

৩- শুকনো লঙ্কা বাটা

৪- রসুন বাটা

৫- জিরা বাটা

৬- পেঁয়াজ কুচি

৭- লবণ

৮- হলুদ গুঁড়া এবং

৯- সয়াবিন তেল ইত্যাদি।

 

রান্নার পদ্ধতি -

 

প্রথমে আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটল টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর ও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ভেতরে শুকনো লঙ্কা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 

এবার এর ভেতরে পটল এবং আলু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে পটল ভালোভাবে কষিয়ে নেব। তো পটল ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।

এবার এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর এর ভেতরে জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঝোল একেবারে কমে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। 

তো বন্ধুরা আমার আলু দিয়ে পটল রান্না তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছি। আর এই তরকারি ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

 

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোন পোস্টে। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা করি।

Comments

sereybd

অভিনন্দন,

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে