মাছ দিয়ে করলা ও আলু রান্না রেসিপি

T

মাছ দিয়ে করলা ও আলু রান্না রেসিপি

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।

 

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মাছ দিয়ে করলা ও আলু রান্না রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।

 

তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে মাছ দিয়ে করলা ও আলু রান্না করেছি-

 

মাছ দিয়ে করলা ও আলু রান্না করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -

১- করলা

২- আলু

৩- মাছ

৪- পেঁয়াজ কুচি

৫- রসুন কুচি

৬- লবণ

৭- হলুদ গুঁড়া এবং

৮- সয়াবিন তেল ইত্যাদি।

 

রান্নার পদ্ধতি -

 

প্রথমে এখানে আমি করলা এবং আলু নিয়েছি। এবার করলা এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

এবার এখানে আমি মাছ নিয়েছি। এবার মাছে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নিয়েছি।

এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এ��� ভেতরে ভাজার জন্য মাছ দিয়ে দিয়েছি। এবার মাছ উলটে পালটে ভেজে নেব। তো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।

এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত পানি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঝোলে বলক চলে এসেছে।

এবার এর ভেতরে কুচি কুচি করে কেটে রাখা করলা এবং আলু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর করলা এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সেইসাথে ঝোল ও অনেকটা কমে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।

এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে।

এবার এর ভেতরে আগে থেকে সিদ্ধ করে রাখা করলা এবং আলু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ভেতরে ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ জ্বাল করে নেব। সামান্য কিছুক্ষণ এর চুলা থেকে নামিয়ে নিয়েছি।

তো বন্ধুরা আমার মাছ দিয়ে করলা ও আলু রান্না তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছি।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন।

 

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে