মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি রেসিপি। আর এই রেসিপি আমার কাছে একদম নতুন একটি রেসিপি। কারণ আমি আগে কখনো এভাবে মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি করে খেয়ে দেখি নি। জানি না আপনারা আগে এভাবে কখনো মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি করে খেয়েছেন কিনা। যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি তৈরি করেছি-
মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজি করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -
১- কলমি শাক
২- মাছের ডিম
৩- পেঁয়াজ কুচি
৪- থেঁতো করা রসুন
৫- কাঁচামরিচ চেরা
৬- লবণ
৭- হলুদ গুঁড়া এবং
৮- সয়াবিন তেল ইত্যাদি।
ভাজি করার পদ্ধতি-
প্রথমে এখানে আমি কলমি শাক নিয়েছি। এবার কলমি শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কলমি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে কলমি শাক দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে কাঁচামরিচ চেরা, লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ঘনঘন নাড়াচাড়া করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি এবং থেঁতো করা রসুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার এর ভেতরে মাছের ডিম দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আগে থেকে নাড়াচাড়া করে রাখা কলমি শাক দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। সামান্য কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা আমার মাছের ডিম দিয়ে খুবই সুস্বাদু কলমি শাক ভাজি তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোন পোস্টে। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। বিদায় বন্ধুরা।


Your post has been curated by @realsort-elyas.
If you want to get more upvote from me, please vote my witness from your wallet
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে