আলু দিয়ে ঝিঙে তরকারি রান্না রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আলু দিয়ে ঝিঙে তরকারি রান্না রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে আলু দিয়ে ঝিঙে তরকারি রান্না করেছি-
আলু দিয়ে ঝিঙে তরকারি রান্না করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -
১- ঝিঙে
২- আলু
৩- পেঁয়াজ কুচি
৪- কাঁচামরিচ বাটা
৫- রসুন বাটা
৬- জিরা বাটা
৭- লবণ
৮- হলুদ গুঁড়া এবং
৯- সয়াবিন তেল ইত্যাদি।
রান্নার পদ্ধতি -
প্রথমে এখানে আমি ঝিঙে ও আলু নিয়েছি । এবার ঝিঙে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর ও খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার এর ভেতরে গোটা গোটা করে কেটে রাখা ঝিঙে এবং আলু দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ঝিঙে ভালোভাবে কষিয়ে নেব। তো ঝিঙে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আবারো কিছুক্ষণ জ্বাল করে নেব। কিছুক্ষণ পর ঝোল অনেকটা কমে এসেছে। এবার এর ভেতরে জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারো কিছুক্ষন জাল করে নেব। কিছুক্ষণ পর ঝোল অনেকটা কমে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা আমার আলু দিয়ে খুবই সুস্বাদু ঝিঙে তরকারি রান্না তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছি। আর এই ঝিঙে তরকারি যেমন ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে তেমনি এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। যেমন ঝিঙে ওজন কমাতে সাহায্য করে এছাড়াও মাথা ব্যথা নিরাময়ে ও সাহায্য করে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। বিদায় বন্ধুরা।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
`ey, sweety you got my 100% vote❣️❣️❣️
`