খুবই সুস্বাদু চাল কুমড়া ভাজি রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সুস্বাদু চাল কুমড়া ভাজি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা চলুন দেখে আসি আমি কিভাবে খুবই সুস্বাদু চাল কুমড়া ভাজি করেছি-
চাল কুমড়া ভাজি করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -
১- চাল কুমড়া
২- পেঁয়াজ কুচি
৩- কাঁচামরিচ চেরা
৪- থেঁতো করা রসুন
৫- লবণ
৬- হলুদ গুঁড়া এবং
৭- সয়াবিন তেল ইত্যাদি।
ভাজি করার পদ্ধতি-
প্রথমে এখানে আমি চাল কুমড়া নিয়েছি। এবার চাল কুমড়ার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চাল কুমড়া কুচি ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে কুচি কুচি করে কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে কাঁচামরিচ চেরা, লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছুক্ষণ জ্বাল করে নেব। কিছুক্ষণ পর আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ঘনঘন নাড়াচাড়া করে চাল কুমড়ার পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি এবং থেঁতো করা রসুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি এবং থেঁতো করা রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার এর ভেতরে আগে থেকে নাড়াচাড়া করে রাখা চাল কুমড়া দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ ঘনঘন নাড়াচাড়া করে চাল কুমড়া ভাজি করে নেব।তো চাল কুমড়া ভাজি করার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভাজি করে নিতে হবে। চাল কুমড়া দলা দলা পাকিয়ে এসেছে এবং চাল কুমড়া থেকে তেল ছেরে দিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা আমার খুবই সুস্বাদু চাল কুমড়া ভাজি তৈরি হয়ে গেছে। আর এই চাল কুমড়া ভাজি ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। বিদায় বন্ধুরা।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ