খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আলু ভাজি তৈরির রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন । আমি ও অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আলু ভাজি তৈরির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমি কিভাবে খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আলু ভাজি তৈরি করেছি-
আলু ভাজি তৈরি করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি -
১- আলু
২- পেঁয়াজ কুচি
৩- রসুন কুচি
৪- কাঁচামরিচ চেরা
৫- লবণ
৬- হলুদ গুঁড়া এবং
৭- সয়াবিন তেল ইত্যাদি।
ভাজি করার পদ্ধতি-
প্রথমে এখানে আমি ২ টি আলু নিয়েছি। এবার আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আলু কুচি ভালোভাবে ২ থেকে ৩ বার ধুয়ে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার সামান্য কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার এর ভেতরে কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ঘনঘন নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আলু ভাজি করার সময় চুলার আঁচ একেবারে কমিয়ে ভাজি করতে হবে। চুলার আঁচ বেশি থাকলে আলু গুলো পুরে যাবে অথচ সিদ্ধ হবে না। তো চুলার আঁচ কমিয়ে ঘনঘন নাড়াচাড়া করে আলু গুলো ভেজে নিতে হবে। তো আমি চুলার আঁচ কমিয়ে ঘনঘন নাড়াচাড়া করে আলু গুলো ভাজি করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা আমার খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আলু ভাজি তৈরি হয়ে গেছে। আর এভাবে আলু ভাজি করলে রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। বিদায় বন্ধুরা।

