মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না খুবই স্বাস্থ্য সম্পন্ন একটি খাবার
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি।
আজকে আমি ফিরে এলাম আপনাদের মাঝে আবার অনেকটা রান্নার রেসিপি মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না করেছি-
মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না করার জন্য আমি এখানে উপকরণ নিয়েছি-
১- হাফ বাটি মসুর ডাল
২- কলার মোচা একটি
৩- সাত থেকে আটটি কাঁচা মরিচ বাটা
৪- একটি পেঁয়াজ কুচি
৫- একটি রসুন বাটা
৬- 1 চা চামচ জিরা বাটা
৭- এক চা চামচ হলুদ গুঁড়া
৮- স্বাদমতো লবণ এবং
৯- পরিমাণমতো সয়াবিন তেল ইত্যাদি
কলার মোচা রান্নার পদ্ধতি-
প্রথমে আমি কলার মোচা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলার মোচা ছোট ছোট টুকরো করে কেটে অবশ্যই পুকুরের পানিতে দিতে হবে। তা না হলে কলার মোচা কালো হয়ে যাবে। কলার মোচা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে।
এবার মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে মসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি। 5 থেকে 7 মিনিট জ্বাল করে নেওয়ার পরে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে মসুর ডাল নামিয়ে নিয়েছি।
এবার আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পানি দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে কলার মোচা সিদ্ধ করতে দিয়েছি। কলার মোচা কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে কলার মোচা নামিয়ে পানি থেকে কলার মোচা আলাদা করে নিয়েছি।
অবশ্যই এখানে মসুর ডাল এবং কলার মোচা আলাদা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এবার মসুর ডাল এবং কলার মোচা একটি পাত্রে একসাথে করে নিয়েছি।
আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতর সেদ্ধ করা মসুর ডাল এবং কলার মোচা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতর লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে কলার মোচা কষিয়ে নেব।
কিছুক্ষণ পর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতর সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার দুই থেকে তিন মিনিট জ্বাল করে নেব।
দুই থেকে তিন মিনিট পর এর ভেতরে জিরা বাটা দিয়ে আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না।
আমার খুব সহজেই মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না করা হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করছে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।
খোদা হাফেজ।

