আমি একজন আর্জেন্টিনা ভক্ত। আমি মেসির একজন বিগ ফলোয়ার

tohid222
আমি তাহিদুল ইসলাম। আমি আর্জেন্টিনা ভক্ত। আমি মেসির একজন বিগ ফলোয়ার। প্রশ্ন আসতে পারে, মেসির জন্য কি কচু করেছি যে বিগ ফলোয়ার দাবী করো? আদতে আমি কিছুই করিনি। তারপরও বড় ফলোয়ার। আমার সাথে থাকা আপনারা হেটার হতেই পারেন। কোনো ব্যাপার না। 
.
একদিন এমন একটা সকাল আসবে। মাঝ রাতে ঘুম ভাঙার পর শুনতে পারবো আমার ছেলের রুম থেকে টিভি চলার শব্দ। আমি এগিয়ে যাবো। একটু উঁকি দিয়ে দেখবো। আমার ছেলে খেলা দেখছে। রাত তখন দুইটা। 

সে অমুক নাম তমুক নাম বলে প্রার্থনায় বসে বলবে "প্লিজ বস, এবার গোলটা দাও তুমি।" আমি মুচকি হাসবো। চোখের চশমাটা মুছে নিয়ে টিভিতে তাকাবো। কোনো ফ্রি কিকে আমারর ছেলের হট ফেবারিট প্লেয়ার গোল দেবে। সে উল্লাসে বিছানা থেকে নেমে শব্দ ছাড়া নাচ করবে।

চশমাটা ঠিকমত চোখ দিয়ে বিছানায় আসবো। ফোনটা অন করে ইউটিউবে ঢুকে সার্চবারে লিখবো "messi's best free kick goal forever" ভিডিও প্লে করে দেখতে থাকবো, মুখে দাঁড়ি, ছোট বড় চুল, গায়ে দশ নাম্বার জার্সি। নাম্বারে উপরে থাকবে messi নামটি। কবজিতে থাকবে অধিনায়ত্বের বার। একটু গতিতে এসে বা পা একটা ফ্রি কিক। ধারা ভাষ্যকর বলবে "oh.  what a goal.. messieeeee messieeeee goooooooaaaaaaaaallllllll."

তখন আমার বয়সটা হয়ত থাকবে পঞ্চাশ নয়ত ষাট। আমার বাচ্চারা তখন মেসিকে কেবল ইতিহাসের বুড়ো প্লেয়ার হিসেবে জানবে। কিন্তু বাচ্চারা জানবেনা। মেসি মানেই একজন। মেসির মত না কেউ আসবে। আর না কেউ হবে।

আমার এই পোষ্টা হয়ত কারো কাছে খারাপ লাগবে। তারপরও আমি মেসি লাভার। মেসি মানে আবেগের নাম। বাচ্চারা জানবেনা তার বাবারা রাত জেগে এই মেসির জন্য আবেগ ঝরিয়েছে। আর্জেন্টিনার ভক্ত বাড়বে, মেসির রাজত্ব চলে যাবে। সময় পেরিয়ে যাবে। তারপরও মেসি আমার আপনার হৃদয়ে থাকবে সবসময়।

বাচ্চারা হয়ত বলবে "উহ তুমি এখন বুড়ো বয়েসে কার খেলা দেখো। এটা কে? মেসি? সে আবার কেমন প্লেয়ার?" আমি হয়ত মুচকি হাসবো। মনে মনে বলবো.  "মেসি আমার ভলোবাসা ছিল।"
.
বিদ্রনে: অতি নামধারী ইসলাম প্রিয় মাইনশেরা, এখানে ইসলাম ঢোকাবেন না। ইসলাম সবকিছুর উর্ব্ধে।

Comments

sereybd

নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

 

 

আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল - - https://discord.gg/2mE3s6TB