দিনাজপুর জেলার বিরল থানার ছোটো এক গ্রামে আমার জন্ম হয়। জন্ম গ্রামে হলেও পড়াশুনার জন্য জিবনের অনেটা সময় কেটেছে দিনাজপুর সদরে। সদরে যাওয়ার জন্য মা বাবার সাথে খুব বেশি সময় কাটাতে পারিনি। আমার জিবনের অনেকটা অংশ কেটেছে বন্ধু বান্ধব নিয়ে। আর সেই সুবাদে অতিত টা যেন সোনায় মোড়োনো। স্কুল জীবন এর সেই সোনালি অতিত এখন অনেক বেশি মিস করি। টিফিন টাইম এর পরে সবার চোখ ফাকি দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া,ক্লাস ফাকি দিয়ে গেম খেলতে যাওয়া,গার্লস স্কুল এর মেয়ে দের সাথে ভাব জমানো,দিনভর আড্ডাবাজি,একটা সিগারেট নিয়ে মারামারি এখন সুধুই অতিত। সেই দিন গুলর কথা আসলে লিখে শেষ করা সম্ভব না। স্কুল লাইফ টা সবার কাছে কেমন তা জানিনা তবে আমার কাছে অনেক বেশি প্রিয়। যদিও সবকিছু নিছক ছেলে মানুষী তবুও দিনগুলো অনেক বেশি আনান্দের ছিলো। স্কুল জিবনের দিনগুল কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।
স্কুল জীবন টা ছিল রঙিন কিন্তু কলেজ জীবন টা আমার জিবনে আসে অভিসপ্তপ হয়ে। কলেজ কেম্পাস ক্লাসঘর আর পড়াশুনার চাপ যেন এক কারা বন্দি জীবন। অভিসপ্তপ এই দুটি বছর বাস্তবতা কে চোখে আঙুল দিয়ে চিনিয়ে দিয়ে গেছে। প্রেম বিনিময় শুরু হয়েছিল কলেজ লাইফ শুরুর মাস কয়েক আগে আর সেই প্রেম অভিশাপ হয়ে আমার গুছানো পৃথীবিটা তছনছ করে দিয়ে যায়। একটা ব্যপার খুবি সত্য সে টা হলো প্রথম প্রেম কখন সার্থক হয় নহা। তার শুন্যতা একটা সময় অনেক বেশি যন্ত্রনার ছিল কিন্তু সময়ের ব্যবধানে সে যন্ত্রনা এখন অন্যকথাও ভালোবাসা খুজে নিয়েছে। জুনায়েদ ইভান একটা কথা বলেছিলেন, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও তার চলে যাওয়ার অর্থ হলো ভালো একটা ভালো মানুষ আসার রাস্তা খুলে গিয়েছে।
বুকে হাত রেখে আমাকে সারাজীবন ভালোবাসার কথা দেওয়া মানুষ টা ঠিকি একদিন চলে যায় অন্য কারো ভালোবাসা এবং ভালোথাকার আশায়।
আজকে না হয় নিজেকে নিয়ে লিখি অন্য কোনো সময় আমার অভিশপ্ত ভালবাসা নিয়ে লিখবো ইনশাআল্লাহ।
আশা করি ভুল ত্রুটি সবাই ক্ষমার চখে দেখবেন।
ধন্যবাদ


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)