বিজয় দিবস উপলক্ষে স্কুলের আয়োজন

বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার।
      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি

আজকে আমি প্রথমে ঘুম থেকে উঠেছি। তাও আমার বন্ধুর ফোন দেওয়ার জন্য উঠেছিলাম না হলে হয়তো উঠতাম না।পরে জিজ্ঞেস করল কখন বের হবো স্কুল এর জন্য। আমি বললাম ১০ মিনিট পর।ঠিক১০মিনিট 
পর বের হোলাম। স্কুল এ পৌছানর পর স্যার মিটিং শুরু করল। আর মিটিং ছিল ১৬ তারিখ উপলক্ষে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এর অনুষ্ঠানে কি কি হবে আর আমাদের কি কি করতে হবে তা আলোচনা করলাম এবং আলোচনা শেষে ট্রেনিং করলাম এবং করালাম। এবং অনুষ্ঠান এর জন্য নাচ গান বাছাই করলাম।এবং কে নাচ এবং কে গান গাইবে তা বাছাই করলাম। তার পর আমরা নাস্তা করলাম।নাস্তা শেষে স্কউট তালি দিয়ে মিটিং শেষ করলাম। পরে বাসায় চলে আসলাম। পরে গোসল করলাম। গোসল শেষে দুপুরের খাবার খেলাম। পরে ঘুমিয়ে গেলাম। অনেক দিন পর দুপুরে ঘুমালাম। পরে সন্ধ্যার দিকে ঘুমথেকে উঠলাম। নাস্তা করলাম আমার খালাতুও ভাই এর সাথে। আজকে ওয় আমাদের বাসায় আসলো।পরে ছাদে গেলাম। আর এখন ছাদে আছি।ছাদ কে আমাদের জাতিয় পতাকা দিয়ে সাজাচ্ছি। কারন কালকে আমাদের বিজয় দিবস। আর স্কুল সাজাবো কালকে।কালকে স্কুল এ অনুষ্ঠান হবে। আর অপেক্ষা করতে পারছি না।

বিজয় দিবস এর শুভেচ্ছা সবাইকে।

সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই কামনাই করি আল্লাহ তাআলার কাছে।

আসসালামু আলাইকুম ওয়া   ওয়া বারাকাতুহু।

Comments