বিশ্বকাপে টপ ফেবারিট যে ৪টি দল, জানালেন ব্রাজিল কিংবদন্তি

S
suzonmia
স্পোর্টস ডেস্ক: ফুটবলের শ্রেষ্ঠ উৎসব কাতার বিশ্বকাপের প্রহর গোনার পালা চলছে। কে চ্যাম্পিয়ন হবে? অনেকেই নিজের মতো বেছে নিচ্ছেন প্রিয় দল। বিশ্বকাপের মঞ্চে অনেক তারকাই কাতারে শেষ বার নামছেন। লিওনেল মেসি তাদের মধ্যে অন্যতম। 

মেসি নিশ্চিত করেছেন এবারই তার শেষ বিশ্বকাপ। অবসর নেওয়ার বিষয়ে অবশ্য ধোঁয়াশাই রেখেছেন লিও। বিশ্বকাপ জিতে স্বপ্নপূরণ করতে পারবেন? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই। ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার ক্লদিও ইব্রাহিম ভাজ লিল। 

এতো বড় নাম বুঝতে অসুবিধে হওয়ারই কথা। ফ্রি-কিক স্পেশালিস্ট ব্র্যাঙ্কো। কাতার বিশ্বকাপের ফেভারিট হিসেবে কয়েকটি দলকে বেছে নিয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। কিন্তু কেন? উত্তর অবশ্যই তাদের দলের লিওলেন মেসি রয়েছে।
কাতার বিশ্বকাপে তার প্রত্যাশা সম্পর্কে ব্র্যাঙ্কো বলেন, ‘বিশ্বকাপে অনেক দলই ফেভারিট থাকে। এর মধ্যে আলাদা করে বেছে নেওয়া খুবই কঠিন। আক্রমণাত্মক ফুটবলেই ভরসা রাখবে ব্রাজিল। তবে আমার মতে এ বারের বিশ্বকাপ অনেকটাই আলাদা হবে। প্লেয়াররা মরসুমের মাঝপথে রয়েছে। ফিজিক্যাল এবং টেকনিক্যাল দিক থেকে খুবই ভালো জায়গায় থাকবে ফুটবলাররা।’ 

কাতার বিশ্বকাপে টপ ফেবারিট যে ৪ দল, জানালেন ব্রাজিল কিংবদন্তি। তিনি বেছে নিচ্ছেন- ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা। সঙ্গে সারপ্রাইজ হিসেবে ভুলছেন না ক্রোয়েশিয়ার নামও। গত বারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ব্রাজিলিয় কিংবদন্তি আর্জেন্টিনাকে কেন তালিকায় রাখছেন সে বিষয়ে খোলসা করেন ব্র্যাঙ্কো। 

তিনি বলেন, ‘আর্জেন্টিনার মেসি রয়েছে। গত কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে। স্কালোনি একটা ঐক্যবদ্ধ দল গড়তে পরেছে। স্কালোনি মেসিকে দারুণভাবে দলের সঙ্গে গুছিয়ে নিয়েছে। আর্জেন্টিনা এ বার মেসির সেরা সংস্করণ পেয়েছে।’

Comments