ছাদ বাগানের সাফল্য। বাড়ির ছাদে লাউ বাগান ও বাগানে খোলা বাতাসে আমার বিকেলের কিছু সুন্দর মুহূর্ত

S

শীতের সময় গুলো গ্রামের বাড়িতে বেশ সুন্দরভাবেই উপভোগ করছি। গ্রামের বাড়িতে উন্মুক্ত পরিবেশের সময় অতিবাহিত করতে আমার খুবই ভালো লাগে।সেখানে যদি কোন বাগান থাকে তাহলে তো সেই সময় গুলো আরো বেশি আনন্দময় হয়ে ওঠে। যেকোনো ধরনের বাগান আমার কাছে ভালো লাগে। আর বাগানের মাঝে সময় অতিবাহিত করতে আমি খুব পছন্দ করি। গ্রামের বাড়িতে আমার মা বাড়ির ছাদে লাউ গাছের চাষ করেছে। তবে বেশিদিন হল গাছগুলো ছাদে রয়েছে। কিছুদিন পূর্বে আমরা বেশ কয়েকটি লাউ খেয়েছি। তবে এখন যেগুলো লাউ রয়েছে তা খুবই ছোট। তবে খুব শীঘ্রই আমরা আবারো কিছু লাউ খেতে পারব।

সত্যি কথা বলতে আমার মা খুবই পরিশ্রমী। তিনি অনেক ধরনের বাগান গ্রামের বাড়িতে করেছেন। তিনি তার প্রত্যেকটি বাগানের অনেক যত্নের সাথে দেখাশোনা করেন।একমাত্র বাড়ির ছাদও তিনি ফাঁকা রাখেননি। আজ আমাদের বাড়ির ছাদে ধান শুকানো হচ্ছে। তাছাড়া ও বেশিরভাগ সময় বাড়ির ছাদে সময় অতিবাহিত হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছাদে বেশির ভাগ জায়গা লাউ গাছ দিয়ে ভরে রয়েছে।

কিছু ফুল ও ছোট লাউও দেখা যাচ্ছে।কিছুদিনের মধ্যে এগুলো রান্না করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। আমি খুব খুশি যে আমাদের বাগান থেকে খুব সহজেই লাউ ও শাক খেতে পারি। আমরা বাড়ির বাগান থেকে তাজা ও পুষ্টিকর খাবার গুলো খুব সহজে পাচ্ছি। সবথেকে বড় কথা বাজার থেকে সবজি কিছু কিনতে হচ্ছে না। আর এগুলো বাগান থেকেই পাচ্ছি। বাজারের কেমিক্যাল দ্রব্য মেশানো জিনিসগুলো খেতে হচ্ছে না। বাড়ির এসব বিশুদ্ধ খাবার খেয়ে আমাদের শরীর ও মন ভালো থাকে। অসুখ-বিসুখ কম হয়। আমি মনে করি এগুলো বাড়ির বাগানের বিশুদ্ধ খাবার গুলো এক ধরনের প্রাকৃতিক ঔষধ যা খাইলে আমাদের শরীরে উপকার সাধিত হয়। যেহেতু আমার মা প্রতিবছরে বাগান করেন এবারও বাগান করেছে যা আমাদের ছাদেও বেশ সোভা পেয়েছে এবং সৌন্দর্য ছাড়াচ্ছে। আমাদের ছাদ বাগানের সফলতা রয়েছে।

ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা হয়েছে 

LocationঃGaibandha 

Subject: Garden photography.

DeviceঃXiaomi.

ModelঃXiaomi 11 lite 5G

বন্ধুরা আজ আমি আমার ফোনের ফটোগ্রাফি দ্বারা আমাদের ছাদ বাগানের লাউ বাগানটি আপনাদের আংশিকভাবে দেখাতে চেষ্টা করেছি। এছাড়াও আমার আজকের বিকেলের ভালো মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করেছি। আমি মনে করি আমাদের ছাদের লাউ বাগানটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনার মতামত জানাতে চেষ্টা করবেন।

আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments