গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করি। কেননা গ্রামের বাড়িতে রয়েছে হাজারো রকমের গৃহপালিত প্রাণী। আর তাদের নিজের সুবিধামতো পোষ মানাতে পারলে খুব ভালো একটি অবসর সঙ্গী হিসেবে পাওয়া যায়। আমার গ্রামের বাড়িতে গৃহপালিত সব ধরনের প্রাণীকে অনেক যত্ন করে লালন পালনের মাধ্যমে বড় করা হয়।এদিক থেকে আমার মা বাবা খুবই যত্নশীল রয়েছেন। আমি ছোটবেলা থেকেই দেখি আমাদের বাড়িতে অনেক পশু প্রাণী যত্নের মাধ্যমে পালন করে। আমাদের বাড়িতে একটি ছোট্ট বিড়াল আছে। আর তার নাম আদর করে মিনিপুষ বলে থাকে। আমি যখন আমার স্বামীর বাড়ি থেকে আমার বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসি, তখন মিনিপুষের সাথে আমার খুবই ভালো সময় অতিবাহিত হয়।
তাই আমি বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই থাকতে পছন্দ করি। সত্যি কথা বলতে এই সব প্রাণীদের সাথে আমার সময় অতিবাহিত করতে বেশ ভালো লাগে।আমি পশু প্রাণী খুব ভালবাসি। আমি এখনও আমার বাবার বাড়িতেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন মিনিপুষ। আর এ সব সময় আমার কাছাকাছি থাকতে পছন্দ করে। সকালবেলা আমার ঘরের দরজায় মিষ্টি রোদ পড়ে। আর সেখানে একটি মাদুর বিছানো থাকে।
সেই রোদে মিনিপুষ ঝিমিয়ে থাকতে পছন্দ করে। আজ সকালবেলা আমার মা পিঠে তৈরি করেছেন। আর আমি সেই পিঠা নিয়ে এসেছি যদি মিনিপুষ খেতে পছন্দ করে তবে আমি তাকে খাওয়াতে চেষ্টা করব।আমার মিনিপুষ আমাদের খাবার গুলোই খেতে পছন্দ করে। বিশেষ করে মাছ খেতে বেশি পছন্দ করে। তবে কাঁচা মাছের থেকে রান্না করা মাছ ভালবাসে। আমি যখন খেতে বসি তখন আমার খাবারের প্লেটে যেসব মাছ, মাংস থাকে তা শেয়ার করে খাই। এত দিনে মিনিপুষের সাথে আমার বেশ ভালো সম্পর্কই গড়ে উঠেছে।আমি যথাসাধ্যভাবে আমার পোষা প্রাণীকে যত্ন করে থাকি।আর সব সময় তার দেখাশোনা করতে চেষ্টা করি।
ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা হয়েছে।
LocationঃGaibandha
SubjectঃCat Photography.
DeviceঃXiaomi.
ModelঃXiaomi 11 lite 5G
বন্ধুরা আমি মনে করি আপনারাও বিড়াল পালন করতে পছন্দ করেন। এছাড়াও বিড়ালকে যত্নের সাথে পালন করেন। বিড়াল আমাদের সকলের বাড়িতেই অনেক উপকার করে থাকে। অনেক বিড়াল আছে যেগুলো ক্ষতিকারক ইঁদুর খেয়ে আমাদের উপকার করে থাকে। এছাড়াও বিড়াল আমাদের অবসর সময়ে বিনোদন দিয়ে থাকে।তাই আসুন আমরা সকলেই জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন করি এবং বিনোদন সময় তার সাথে বজায় রাখি।তার সঠিক যত্ন ও খাবারের প্রতি খেয়াল রাখি।
আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

