কৃষি প্রধান এই দেশের মানুষেরা সব সময় চেষ্টা করেন নিজে পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ঋতুভেদে ফসল করে তুলতে। বিশেষ করে গ্রামের মানুষেরা বেশিরভাগই বিভিন্ন ফসলের চাষ করার মাধ্যমে পেশায় নিয়োজিত থাকেন। রৌদ্রে, বৃষ্টি উপেক্ষা করে মানসম্মত ও আশানুরূপ ফসল দিনশেষে ঘরে তোলার আশা করে থাকেন।আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, তাই আমার বাবা গ্রামের বাড়িতে অনেক ধরনের ফসল চাষ করেন। সত্যি কথা বলতে আমি যেমন গ্রামে থাকতে পছন্দ করি,তেমনি গ্রামের বাড়িতে বিভিন্ন বাগান করতে ইচ্ছা পোষণ করি। আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা বাড়িতে সবজির বাগান করে। আর এর একটাই কারণ যেন আমরা সকালে এবং বিকেলে বাগান গুলো বাড়িতে থেকে সহজেই দেখাশোনা ও পরিচর্যার সাহায্য করতে পারি।
আমাদের বাড়ির উঠোনের জমিগুলোতে তরকারি ও সবজির বাগান করেছেন।আজ আমি আমাদের পেঁয়াজের বাগান সম্পর্কে আপনাদের জানাবো। আপনি যে পেঁয়াজ বাগানটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি থেকে কাছেই হয়।সকাল এবং বিকালে বাগানটি পর্যবেক্ষণ করতে পারি। আমাদের বাগানটিতে দেশী জাতের পেঁয়াজ লাগানো হয়েছে। প্রায় তিন সারিতে অনেক জায়গা জুড়ে এই পেঁয়াজ বাগান করা হয়েছে।
আমার বাবা আমাদের এই বাগান গুলোতে ভালো ফলনের জন্য খুবই পরিশ্রম করেন।সব সময় আগাছা দমন করা ছাড়াও পরিমাণ মতো প্রয়োজনীয় কীটনাশক ও সার প্রয়োগ করেন। এছাড়াও জমিতে নিড়ানি দেওয়ার পর মাটিতে রস থাকার জন্য সময়মতো পানি স্প্রে করে নিতেন।এতে পেঁয়াজের গাছ গুলো বেশি ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে।আমি ফটোগ্রাফি গুলোতে দেখাতে চেষ্টা করেছি পেঁয়াজ গাছগুলো খুবই স্বাস্থ্যবান ও পরিপুষ্ট হয়েছে।একটি পেঁয়াজ গাছ থেকে অনেক পাতা ওয়ালা গাছ বেরিয়েছে।সর্বোপরি আমরা এখান থেকে বেশি ভালো মানের পেঁয়াজের ফলন পাব যা আশা রাখি। এছাড়াও আমি সব সময় দোয়া করি আমার বাবার পরিশ্রম যেন সার্থক হয়।
ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা হয়েছে।
LocationঃGaibandha
SubjectঃOnion garden Photography.
DeviceঃXiaomi.
ModelঃXiaomi 11 lite 5G
বন্ধুরা আমাদের পেয়াজ বাগানটি আমি আপনাদের যথাসাধ্য ভাবে দেখাতে চেষ্টা করেছি। এছাড়াও পেঁয়াজ বাগানটি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেছি। নিশ্চয়ই বাগান প্রেমি বন্ধুদের কাছে আমাদের পেঁয়াজ বাগানটি ভালো লাগবে। যদি আমাদের পেঁয়াজ বাগানটি সম্পর্কে কোন মন্তব্য থাকে অবশ্যই তা আমাকে জানতে সুযোগ দেবেন এবং ভালো লাগলে অবশ্যই সমর্থন করে আমার পাশে থাকবেন।
আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

