নিজস্ব লালশাক জমি থেকে শাক সংগ্রহ করে শাক রান্না করার একটি সুস্বাদু রেসিপি

S

কিছুদিন আগে আমি আমাদের গ্রামের বাড়িতে আমাদের লালশাকের জমিটি আপনাদের দেখিয়েছিলাম।এছাড়াও এই ঋতুতে আমরা যখন প্রথমবারের মতো লালশাক সংগ্রহ করেছিলাম তা আপনাদের মাঝে জানিয়েছি।আজ আমি আমাদের সেই লাল শাকের বাগান থেকে শাক সংগ্রহ করে তা রান্না করছি। আসলে নিজেদের জমির ফসল খাওয়ার যে কি আনন্দ তা আমি অনুভব করি। সত্যি কথা বলতে আমি লাল শাক খুবই পছন্দ করি। লাল শাকের বিভিন্ন ধরনের খাবার বানাতে এবং খেতে আমার খুবই ভালো লাগে। আমরা প্রত্যেকেই জানি শাকসবজি আমাদের শরীরের পুষ্টি যোগান দেয়। এছাড়াও এটি ভিটামিন এ এর ভালো উৎস।সব শাকের মধ্যে লাল শাক ছোট বাচ্চাদের শরীরের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।সব শাকের মধ্যে এই লাল শাক বাচ্চাদের পাশাপাশি সব বয়সের মানুষই বেশি পছন্দ করেন।আমারও এই শাক ভাজি খুব ভালো লাগে। আজ আমি লাল শাক রান্না করেছি। আমার এই রান্নার রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমি আশা করব আপনি আমার রেসিপিটি পছন্দের সহিত নেবেন।আমি গ্রামের বাড়িতে আছি তাই সম্পূর্ণ রান্নার কাজ আমি মাটির চুলায় রান্না করছি।মাটির চুলায় সব রান্নার স্বাদ দ্বিগুণ হয়।

তাহলে চলুন লাল শাক রান্নার রেসিপিটি শুরু করিঃ

প্রথমে আমি লাল শাকগুলো কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি

একটি থালায় পরিমাণ মতো লবণ, কালোজিরা- মেথি,দুইটি তেজপাতা নিয়েছি

একটি বাটিতে তিনটি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি ও 8 -10 টি কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছিো

লাল শাকগুলো একটি পাতিলে তুলে নিয়ে তার মধ্যে লবণ দিয়েছি

এগুলোর সাথে কাঁচা মরিচ কুচি দিয়েছি

এছাড়াও কিছু পেয়াজ কুচিও দিয়েছি

তারপর এগুলো ভালোভাবে মিশ্রণ করে চুলায় বসিয়ে দিলাম

শাকগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি

চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেলের ভেতর বাকি পেঁয়াজ, রসুন কুচিগুলো দিয়েছি। সেই সাথে তেজপাতা ও কালোজিরে মেথি দিয়েছ

এগুলো বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি

তারপর সিদ্ধ করে রাখা শাকগুলো এর মধ্যে ঢেলে দিলাম

এগুলো ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম

এভাবে হয়ে এলো আমার প্রিয় ও সুস্বাদু লাল শাক ভাজি

রান্নার ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা হয়েছে

Location :own house,Gaibandha.

Subject:Cooking Photography.

DeviceঃXiaomi.

ModelঃXiaomi 11 lite 5G

বন্ধুরা আজকের এই লাল শাক ভাজি দিয়ে পেট পুরে ভাত খেয়েছি। সত্যি কথা বলতে এই ঋতুতে প্রথমবারের মত লালশাক নিজেদের জমি থেকে সংগ্রহ করে তা ভাজি করে খেয়ে বেশ ভালোই লাগছে। বন্ধুরা আমার লাল শাক ভাজি রেসিপি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও বাসায় এভাবে লালশাক রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। যদি এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে আমাকে জানার সুযোগ দেবেন এবং আমাকে সমর্থন করে এখানে এগিয়ে যেতে সুযোগ দেবেন।

আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments

তোমার এই রেসিপি গুলো আমার পড়তে ভালো লাগে।