আমাদের লালশাকের বাগান এবং এই ঋতুতে প্রথম হারভেস্ট

S

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুন্দর দিনগুলো অতিবাহিত করতে চেষ্টা করছেন।হেমন্তকালে আজ প্রথমবারের মতো আমাদের লাল শাকের জমিতে হারভেস্টিং করা হচ্ছে। মূলত আজ আমার ব্লগের মাধ্যমে শাকের জমিটি দেখাতে চেষ্টা করব এবং জানাতে চেষ্টা করব। আমার বাবার বাড়ি গ্রামে আর গ্রামে রয়েছে উন্মুক্ত জায়গা,আর সেখানে রয়েছে আমার বাবার প্রচুর ফসলি জমি এবং বিভিন্ন ধরনের বাগান।

ঋতু ভেদে বাহারি সব সবজি চাষ এবং ফসল আবাদ করেন আমার বাবা। বিভিন্ন ঋতুতে সবজি চাষ করার মাধ্যমে একদিকে যেমন আমাদের সবজি চাহিদা পূরণ করে তেমনি আমরা আমাদের নিজস্ব জমি থেকে ক্যামিকেল মুক্ত সবজিগুলো পেয়ে থাকি।আমার বাবা নিজ হাতে সব ধরনের সবজিগুলোর যত্ন করেন এবং একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধি করার চেষ্টা করেন।আমার বাবার সাথে আমার মা ও সবজি জমিগুলোর পরিপূর্ণভাবে ও আশানুরূপভাবে ফলন পাওয়ার জন্য আমার বাবাকে সাহায্য করেন।

কিছুদিন পূর্বেই লাল শাকের বীজ জমিতে লাগিয়েছেন। মূলত শাকের চাহিদা পূরনের জন্য শাক বাগানে করেছেন।লালশাকগুলো এখন এখন প্রায় খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে। আমার মা আজ কিছু লাল শাক হারভেস্ট করছেন। আমিও সাথে আমার মাকে সাহায্য করছি। আমরা বিকেলে হারভেস্ট করতে এসেছি। বিকেলের পরিবেশটা বেশ সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো লাগছে নিজেদের সবজি বাগান থেকে হারভেস্ট করতে পারছি। আর এই সময়টা যে কত আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা আজ একটি বড় গামলা ভরে লাল শাকগুলো হারভেস্ট করেছি। এগুলো বাড়িতে এনে রান্না করা হবে।আজ লালশাক হারভেস্ট করার মূহুর্তটি বেশ ভালো অতিবাহিত হয়েছে।আজ মনটাও বেশ ভালো লাগছে।আমাদের জমিতে খুব দ্রুতই লালশাক গুলো বৃদ্ধি পেয়েছে এবং সব গুলো শাকই সবল হয়েছে।তাই একদিন পর আমরা আবারো লালশাকগুলো হারভেস্ট করার পরিকল্পনা করেছি।

ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল ক্যামেরা দিয়ে তোলা

 

LocationঃGaibandha

SubjectঃVegetable garden Photography.

DeviceঃXiaomi.

ModelঃXiaomi 11 lite 5G

বন্ধুরা আমাদের লালশাকের বাগানটি আপনাদের দেখাতে চেষ্টা করেছি। এছাড়াও আমাদের গ্রামের বাড়ির এই লাল শাকের বাগান সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য শেয়ার করবেন। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।

আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments

পোস্ট অনেক ভালো হয়ছে 

অনেক সুন্দর একটা লেখা হয়েছে। লালশাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। লাল শাক থেকে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায়। এই লাল শাকের চাহিদা বাজারে অনেক বেশি রয়েছে। এটা চাষ করা অত্যন্ত উপকারী। আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।
sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png