অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি সীতাকুণ্ড উপজেলা

S

প্রকৃতি অপরূপ সাজে নিজেকে সবসময়ই মন্ডিত রাখে।প্রত্যেকটি ঋতুতেই ভিন্ন রকম চারপাশের পারিপার্শ্বিক সৌন্দর্যে নিজেকে সাজিয়ে রাখে। প্রকৃতির সৌন্দর্যগুলো পৃথিবীর সকল স্থানগুলোতে খুঁজে পাওয়া সম্ভব। শুধু দৃষ্টি ভেদে সৌন্দর্যগুলো আলাদা রকম স্থান দখল করে থাকে। একজন প্রকৃতিপ্রেমি তার দৃষ্টিতে সকল জায়গাতেই সৌন্দর্য খুঁজতে থাকে। এক্ষেত্রে আমিও কিন্তু একজন প্রকৃতির প্রেমী হিসেবে নিজেকে প্রকৃতির মাঝে সৌন্দর্য খুঁজতে দাবি রাখি।প্রকৃতির অপরূপ সৌন্দর্য গুলোর মাঝে আমার সময় অতিবাহিত করতে খুবই ভালো লাগে।তাই আমি বেশিরভাগ সময়ই প্রকৃতিতে ব্যয় করতে ইচ্ছা পোষণ করি।আমি যেহেতু একজন প্রকৃতিপ্রেমি তাই প্রকৃতির মাঝে সৌন্দর্য খোঁজা এবং ভালো সময় অতিবাহিত করা আমার একটি নেশা। তাই আমি সব ক্ষেত্রেই সৌন্দর্য খুঁজতে চেষ্টা করি।

চারদিন পূর্বে আমি চট্টগ্রামে আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছি। চট্টগ্রাম জেলাটি একটি বিশাল স্থান জুড়ে রয়েছে। এখানে অনেক ধরনের পর্যটক স্থানগুলো অবস্থিত।তবে আমি সীতাকুণ্ড এসেছি। সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলার উত্তরে অবস্থিত।এটি মানব বসতির প্রাচীনতম পর্যটন কেন্দ্র। এখানে সব সময়ই সৌন্দর্য পিপাসুরা পর্যটন করতে আসেন।এমন সৌন্দর্যমন্ডিত প্রকৃতির মাঝে বিভিন্নভাবে আনন্দের সহিত সময় অতিবাহিত করেন। অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। বিশাল এই সৌন্দর্যমন্ডিত জায়গা গুলো সৌন্দর্য উপভোগ করেন।

সীতাকুন্ড এই জায়গাটি সত্যিই অনেক সৌন্দর্য বহন করে চলেছে যা আমি নিজে চোখে না দেখলে বুঝতে পারতাম না। যদিও আমি আমার ছোট বেবিকে নিয়ে তেমন ভাবে পুরো জায়গাটির সৌন্দর্য গুলো দেখতে সক্ষম হয়নি। তবে আমি আংশিক কিছু সৌন্দর্য আমার ফোন ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে প্রদর্শন করতে সক্ষম হয়েছে। সত্যি কথা বলতে আমি হঠাৎ করে এখানে এসেছি। একদম প্রস্তুতি ছাড়া।তবে আমি এখানে আবার আমার পরিবারসহ এসে সৌন্দর্য উপভোগ করার পরিকল্পনা করেছি। শীতের সময় প্রায় ঘনিয়ে এসেছে। এখন এই ধরনের স্থানগুলোতে সৌন্দর্য পিপাসুদের ভিড় জমে যাবে।সীতাকুন্ড এই জায়গাটিতে রয়েছে বিশাল উঁচু -নিচু পাহাড়, টিলা। উঁচু টিলা ও পাহাড়ের উপর থেকে বয়ে এসেছে ঝর্ণাধারা। এখানে দুইটি ঝর্ণা রয়েছে। একটি সুপ্ত ধারার ঝর্ণা অপটি সহস্র ধারার ঝর্ণা। এত প্রবল বেগে ঝর্ণা থেকে পানির নিচে আছড়ে পড়ছে যেন সেখানে পাথরের উপরে সিলভারের আলো প্রদর্শন করছে। এছাড়াও পাহাড়ের উচু টিলার উপর দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি দিলে যেন সবুজে আবৃত একটি ভূমির মতো দেখা যায়। চারিদিকে শুধু সবুজের সমারোহ।

পাহাড় এবং পাথরের উঁচু ঢিলার ওপরে বিভিন্ন গাছপালাও জন্ম নিয়েছে। হাজারো রকমের শ্যাওলা দিয়ে ভরে রয়েছে।পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশ যেন খুব কাছে দেখা যায়।মেঘ যেন অতি সহজেই হাত দিয়ে ছোয়া যাবে এমন মনে হয়। এছাড়াও হাত দিয়ে যেন লতা পাতা সহজেই ধরা যায়।এখানে এসে যেন মনে হচ্ছে আমি প্রকৃতির খুব কাছে রয়েছি। আর এই সৌন্দর্য উপভোগের অনুভূতি সত্যিই আমাকে আবারও সেখানে হাতছানি দিয়ে ডাকছে। এক কথায় এখানকার সৌন্দর্য বর্ণনা দেওয়া ভাষায় প্রকাশ করলে কম হবে।আপনারা যারা এই স্থানটি পরিদর্শন ও ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই এই স্থানটি সৌন্দর্য সম্পর্কে অবহিত আছেন। তবে এই সৌন্দর্যের টানে আমি আবারও সেখানে যাব। 

ফটোগ্রাফিগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা হয়েছে।

Location :Sitakunda, Chittagong. 

SubjectঃNature Photography.

DeviceঃXiaomi.

ModelঃXiaomi 11 lite 5G

বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে আপনি এই সৌন্দর্যমন্ডিত স্থানটি কেমন উপভোগ করলেন অবশ্যই আপনার মন্তব্যে আমাকে জানাতে চেষ্টা করবেন।এছাড়াও এখানে আমার সাথে একটি ভাল সময় অতিবাহিত করতে আপনার অনুভূতি প্রকাশ করবেন।ভালো লাগলে অবশ্যই আমাকে সমর্থন করে আমার পাশে থাকবেন।

আমার ব্লগটি ভিজিট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments

তোমার পোস্ট টা অনেক ভালো হয়ছে