বর্ষাকাল

S

বর্ষাকাল,

 

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। গ্রীষ্ম ,বর্ষা, শরৎ ,হেমন্ত, শীত ও বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে আমাদের বছর গঠিত। প্রত্যেকেরই তো নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং গুনাগুন রয়েছে। প্রত্যেকটি ঋতু আসে তাদের নিজস্ব রূপ নিয়ে। তাদের নিজস্ব রূপে রূপায়িত করে পুরোটা পরিবেশ। ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় মানুষের জীবনযাত্রা । বিভিন্ন ঋতুতে মানুষ বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম ফসলে ভরে উঠে প্রত্যেকটি ঋতু। বাংলা প্রত্যেকটি মাসের দুইটি করে মাস নিয়ে গঠিত একটি ঋতু। যেমন ধরুন গ্রীষ্মকাল গঠিত বৈশাখ-জ্যৈষ্ঠ দুই মাস নিয়ে।

একেকজনের কাছে একেক ঋতুতে পছন্দনীয় ।আমি ব্যক্তিগতভাবে আমার নিজের পছন্দের কথা বললে বলতেই হবে বর্ষাকাল আমার সবচাইতে ভাল লাগে । আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল ।বর্ষাকালের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারাদিন মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে ।মূলত এই কারণে বর্ষাকালকে আমি এত ভালবাসি। বর্ষাকালের আকাশে সব সময় থাকে মেঘের ঘনঘটা। কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ । মাঝেমধ্যে বিদ্যুৎ চমকায় আর নেমে আসে মুষলধারে বৃষ্টি । বৃষ্টিতে থৈ থৈ করে মাঠ ঘাট নদী নালা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। বর্ষাকালে মানুষ মূলত ব্যবহার করে নৌকা।একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য এ সময় নৌকায় প্রধানত ব্যবহৃত হয়।

নৌকা ভ্রমন আমার অনেক প্রিয় এবং নৌকা ভ্রমনের এক অন্যরকম অভিজ্ঞতা রয়েছে অন্য কোনদিন নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই। বর্ষাকালে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। যেহেতু বর্ষাকালে চারিদিকে পানি থৈ থৈ করে তাই পাওয়া যায় নানান রকমের মাছ। সত্যি বলতে বর্ষাকাল কে পছন্দ করার পেছনে আরো অনেক কারণ হতে পারে । সারা দিন বৃষ্টির কারণে স্কুল প্রায়ই বন্ধ থাকে বৃষ্টির বাহানাই স্কুল ফাঁকি দেওয়া যায়। বর্ষাকালে আমার পছন্দের আরেকটি ব্যাপার হচ্ছে খিচুড়ি। বর্ষার পানির শব্দ শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর সাথে তো মাছ ভাজি থাকছেই।

বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন গ্রামে । প্রায় 70 ভাগ মানুষ বসবাস করেন গ্রামে। অধিকাংশ গ্রামের মানুষদের বাসা মাটিও টিন দিয়ে গঠিত। টিনের বাসা তে বৃষ্টি পড়ার শব্দ সত্যি খুব মধুর ।

বলা হয়ে থাকে সবকিছুর যেমন ভাল দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। বর্ষাকালে যেমন আমাদের জন্য অনেক আনন্দের তেমন কিছু কিছু মানুষের জন্য বর্ষাকালে অনেক কষ্টকর হয়। যারা নিম্নআয়ের মানুষ তাদের জন্য বর্ষাকাল কষ্টের। খেটে খাওয়া মানুষেরা যারা দিন আনে দিন খায় তাদের জন্য বর্ষাকাল অনেক কষ্টের। দিনমজুর মানুষগুলো বৃষ্টির পানির কারণে কাজে যেতে পারেনা ফলে প্রায়ই তাদের অর্ধাহারে অনাহারে থাকতে হয়। আবার বড় লোকদের জন্যই বর্ষাকাল অনেক মজা আর মজা সোফাতে বসে টিভি দেখতে দেখতে সারা দিন পার করে দেয়। বর্ষাকালে মানুষের প্রধান হাতিয়ার হয়ে ওঠে ছাতা। মানুষ যেখানে যাই সাথে সবার একটা করে ছাতা থাকে বিভিন্ন রকমের ছাতা বিভিন্ন রং এর সাথে ব্যাপারটা সত্যি মজার।

সবদিক ভেবে বলা যায় ভালো-খারাপ দুইটা মিলেই বর্ষাকাল। আর সত্যিই বর্ষাকাল একটি রঙিন ঋতু।

ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।

ছবিসূত্র:https://unsplash.com/photos/Nw_D8v79PM4

 

 

The Rainy Season,

 

This is our Bangladesh, the country of conspiracy. Our year consists of the six seasons of summer, monsoon, autumn, fall, winter and spring. Everyone has their own characteristics and qualities. Each season comes with its own form. The whole environment embodies their own form. People's lives change with the change of seasons. In different seasons, people are busy with different activities. Each season is full of different and different crops. Bengali is a season consisting of two months each. For example, let's say that the summer season consists of two months of Boishakh-Jyastha.

Preferred to each person in each season. I personally have to say my favorite, the rainy season is my best. Asadhar-Shraban is a rainy season for two months. The most interesting thing about the rainy season is the torrential rain all day long. Who doesn't like to see rain. Basically this is the reason why I love the rainy season so much. There is always a cloud of clouds in the rainy sky. The whole sky is covered with black clouds. Occasionally there is a flash of lightning and a downpour of rain. In the rain, the fields, ghats, rivers and canals are just water and water as far as the eye can see. During the rainy season people mainly use boats. At this time boats are mainly used for traveling from one place to another.

Boat travel is one of my favorite and I have a different experience of boat travel. I will discuss the experience of boat travel with you some other day. Lots of fish are available during the rainy season. Since there is a lot of water in the rainy season, there are different types of fish. In fact, there are many more reasons to choose the rainy season. Schools are often closed due to rain throughout the day. Another thing I like in the rainy season is khichuri. The fun of eating khichuri while listening to the sound of rain water is different. And with it the fish is fried.

Most of the people of Bangladesh live in villages. About 70 percent of the people live in villages. The houses of most of the villagers are made of tin. The sound of rain falling on the tin house is really very sweet.

It is said that everything has its ups and downs. The rainy season is very difficult for some people as it is very happy for us in the rainy season. The rainy season is difficult for low-income people. The rainy season is very difficult for the people who work hard and eat day in and day out. Day laborers are unable to go to work due to rain water, so they often have to go half-starved. For adults, the rainy season is a lot of fun and fun sitting on the couch watching TV all day long. Umbrellas became the main tool of the people during the rainy season. Everybody has an umbrella wherever they go. It's really funny with different types of umbrellas and different colors.

All in all, it can be said that the rainy season is a combination of good and bad. And the rainy season is really a colorful season.

Thanks for reading my article.

Photo source: https://unsplash.com/photos/Nw_D8v79PM4

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)