মা কথা টা শুনলেই মনটা বড়ে যায়, কারন সে যে মা |মা ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই | মা ছাড়া এই দুনিয়া অন্ধকার | যার মা নেই সেই বুঝে মা যে কত বড় সম্পদ |মা হারিয়ে গেলে আর সব কিছুই হারিয়ে যায় | আপনার দুঃখে , সুখে, হাসি আনন্দে সব সময় মা পাশে থাকে | আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে সাহাবারা জিজ্ঞেস করলেন পৃথিবীতে সবচেয়ে আপনজন কে? নবী করিম (সাঃ) বলেছেন মা, আবার জিজ্ঞেস করলেন তখনও বলেছেন মা, ৩য় বার জিজ্ঞেস করলেন তখনও বলেছেন মা, ৪থ বার জিজ্ঞেস করলেন তখন বলেছেন বাবা | তাই আমরা মায়ের গুরুত্ব কতটুকু, এই হাদীস থেকে বুঝতে পারি |যে মা হারিয়েছে সেই বুঝে মা হারানোর বেদনা কেমন | আজ আমার আলোচনার বিষয় হলো মা, মা,মা | উপরের ছবি হলো আমার মা |আমার মায়ের মা জুবেদা আক্তার | ১০ মাস ১০ দিন গর্ভধারণ করে সেই হলো মা |মা তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে | নেপোলিয়ন বলেছিল যে, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিবো | আমি যদি অসুস্থ হই সারা রাত মা আমার পাশে বসে থাকে | একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক হলো মা | মায়ের জন্য আমরা বেশি বেশি দোয়া করব | কারণ যার জন্য আমরা এই সুন্দর দুনিয়ায় এসেছি সবসময় তার পাশে থাকবো |একজন মা তার সন্তান কে লালন পালন করে আস্তে আস্তে বড় করে তুলে |একজন সন্তান যদি তার মাকে, মা বলে ডাক দেয়, তখন মায়ের অন্তর টা ঠান্ডা হয়ে যায়, কারন সে যে মা | মা ছাড়া আপন আর কেউ নেই | একজন সন্তানের জন্য মা যে কত বড় নিয়ামত তা একজন সন্তানই বুঝে| আমরা সবাই একটা ঘটনা জানি যে আবদুল কাদির জিলানী (রাঃ) মা একটু পানি পান করতে চেয়েছিল, কিন্তুু ঘরে একফোঁটা ও পানি ছিল না | তাই জিলানী রাঃ দূরের খোয়া থেকে পানি নিশে এসে দেখল, তার মা ঘুমিয়ে গেছে |তাই জিলানী রাঃ ভাবল যে সে যদি তার মাকে ডাক দেয় তাহলে তার ঘুম ভেঙে যাবে, তাই না ডাক দিয়ে সারা রাত মায়ের বিছানার পাশে দাড়ায়ে থাকে |যখন মায়ের ঘুম ভেঙে যায় তখন মা দেখে তার সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছি |এবং মা তার সন্তানের জন্য দোয়া করে যেন সে বড় আল্লাহ অলি হয় | মাকে কষ্ট দিলে জীবনে কোন সাফল্য অর্জন করা যায় না |মা যদি তার সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কোন দিনই বিপলে যায় |মায়ের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় |তাই আমরা মা কে কোন দিন ই কষ্ট দিবো না |মা না খেয়ে আমাদের কে খাওয়ায় |কারন তারা চিন্তা করে আমি খেয়ে নিলে আমার সন্তান কী খাবে |তাই আমরা আমাদের মাকে সবসময় ভালো বাসব |আমরা জানি যে মায়ের পায়ের নিচে হলো জান্নত |তাই সবাই আমার মায়ের দোয়া করবেন | সবার মায়ের জন্য রইল দোয়া ও ভালোবাসা


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)