বন্ধু মানে চায়ের দোকানে আড্ডায় মজে থাকা , বন্ধু মানে খুনসুটি , বন্ধু মানে হাসি কান্ন আনন্দ বেদনা | বন্ধু হলো এমন একজন মানুষ যার সাথে সবকিছু শেয়ার করা যায় | বন্ধু হলো পৃথিবীতে সবচেয়ে আপনজন | বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজায় আলাদা | হঠাৎ করে বন্ধুর কল আসলে বন্ধুদের সাথে কথা বলা |তার সাথে ঘুরতে যাওয়া, এটাই হলো বনধুত | পড়াশোনা নিয়ে কথা বলা,পেম নিয়ে কথা বলা, সবকিছুই বন্ধুদের সাথে আমরা শেয়ার করি| বন্ধুদের সাথে হঠাৎ দেখা হলে গলায় জরিয়ে ধরা, খুনসুটি করা, যা আমরা বন্ধুদের সাথে করতে পারি| বন্ধু হলো বিপদ আপদে সাহায্যে করা | চায়ের দোকানে আড্ডায় সবচেয়ে বেশি সময় কাটে | চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কথা কাটাকাটি হয়, তর্ক বির্তক, সমালোচনা হয়, ইত্যাদি বিষয় নিয়ে কথা হয়| বন্ধু মানে, পাশে দাড়ানো, বিপদ আপদে সাহায্যে করা | আড্ডা সবার সাথে জমে, আড্ডা জমে বন্ধুদের সাথে | একদিন, আমরা পরিকল্পনা করলাম সবাই মিলে আড্ডা দিবো, দিনটি ছিল বৃহস্পতিবার |আমরা সবাই তিন টার সময় ফার্মে উপস্থিত হলাম |আমরা সবাই আড্ডা দেই আমাদের এখানে একটা জায়গা আছে, সেটা হলো ফার্ম | এখানে সময় আড্ডা দেয়, আমার এক বন্ধু মোটার সাইকেল নিয়ে আসে , আমরা তিন জন মিলে সেই জায়গায় উপস্থিত হলাম |কি একটা বিষয় নিয়ে জমে উঠে আড্ডা |চারিদিকে লোকজন হাঁটছে, সবাই আড্ডা দিচ্ছে, আডডা বেশি জমে তখনই, যখন সাথে বাদাম থাকে, আমরা কথা বলার ফাঁকে ফাঁকে সবাই বাদাম খাচ্ছি | এইদিন সবাই মিলে ঠিক করলাম যে রেস্টুরেন্টে গিয়ে কাচছি খাবো | তাই সবাই আমরা হাঁটা শুরু করলাম রেস্টুরেন্টের দিকে | সবাই গিয়ে রেস্টুরেন্টে বসল, সেখানে ও গিয়ে কী কথাই না শুরু হলো, অনেক বসে থাকার পর খাবার এলো, সবাই মিলে সেলফি তোলতে শুরু করলাম, সেলফি তুলা শেষ করে খাবার খেতে শুরু করলাম, খাবার খেয়ে বিল দিয়ে বের হয়ে এলাম |গিয়ে বসলাম, এক চায়ের দোকানে | আমরা সবাই সবসময় এই চায়ের দোকানে গিয়ে চা পাম্ন করি |এই চায়ের দোকানে আড্ডা আরো বেশি জমে উঠে |কারন এই চায়ের দোকানের মামা আমাদের পরিচিত , আমরা তার রেগুলার কাস্টমার, তাই আমরা অনেক সময় আড্ডা দিতে পারি |আমি সাধারণত দুধ চা পান করি, ওরা লাল চা পান করে | এই চায়ের দোকানের চা অনেক ভালো হয়, তাই সবাই এই চায়ের দোকানে যায়, আরেক টা চায়ের দোকান আছে, সেটাতে আমরা মাঝে মাঝে যায় |চা পান করে আমরা রওনা হলাম রেললাইনের দিকে , আমরা সবাই সবসময় রেললাইনে গিয়ে বসি, কারণ আড্ডা তো সবসময় দেওয়া হয় না , তাই আড্ডা দেওয়ার সময় আমরা আমাদের পছন্দেদর জায়গা গুলো তে গিয়ে আড্ডা দেই |সবার সাথে আড্ডা দেওয়া যায় না, কিছু পছন্দের মানুষ থাকতে হয় |আজকের বন্ধু নিয়ে আড্ডার গল্প টা লেখা এজন্য যে আজকে বিকালবেলা একটা নাটক দেখেছিলাম, যেখানে চার জন বন্ধু আড্ডা দেয়, একদিন চার বন্ধু মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, যে তারা কক্সাজার যাবে, সবাই বাসে করে কক্স বাজার যায় |সেখানেই সবাই মিলে আড্ডা দেওয়া, ঘুরাঘুরি, আনন্দ মাশতি করে |এই সময় তিন বন্ধু মিলে সাগরে নামে গোসল করতে, এক বন্ধু যায় নাই, একসময় তিন বন্ধু পানি তে ডুবে যাচ্ছে, তখন চিতকার করতে লাগল, যে বন্ধু টা গোসল করতে যায় নাই, সেই বন্ধু টা তাদের কে বাচানোর জন্য সাগরে লাপ দিয়ে তাদের একজন কে টানে নিয়ে আসে, আবার সে নিজের জীবন বাজি রেখে আরেক বন্ধু কে উদ্ধার করতে যায়, কিন্তুু উদ্ধার করতে পারল না তারা দুই জনের সাথে সেও সাগরে ডুবে গেল |তারা তিন জনই মারা গেলন|এ থেকে বুঝা যায় যে বন্ধু কত না আপন, যে নিজের জীবন বাজি রেখে বন্ধুদেরকে বাচাতে তার নিজের জীবনকে ত্যাগ দিতে হলো | তাই বন্ধু রা এমনই হয়, তারা নিজের জীবনের কথা চিন্তা করে না |তাই আমরা সবাই বন্ধুদের সাথে মিলেমিশে থাকবো, বন্ধু দের বিপদ আপদে পাশে দাড়াবো


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)