নারী শিক্ষা প্রয়োজন

S
sohel5454

হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের মেহেরবানীতে আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে পোস্ট করব নারী শিক্ষা নিয়ে।

একটি দেশের সমৃদ্ধি মূলত এর জনসংখ্যার শিক্ষার ওপর নির্ভর করে। আমাদের দেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। তাই, নারী শিক্ষা প্রয়োজন।

Source 

এটি আমাদের দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, আমাদের দেশে নারীদের শিক্ষার অবস্থা সন্তোষজনক নয়। অধিকন্তু, নারীশিক্ষা দেশের স্বাস্থ্য ও পুষ্টিমানের উন্নয়ন ঘটায়।

Source 

এটি জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রচেষ্টাকেও টেকসই করে। বস্তুতঃ এর গুরুত্ব কথায় প্রকাশ করা যায় না। সত্য বলতে দরিদ্রতা নারী শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতা। বাল্য বিবাহও নারী শিক্ষার পথে অন্য একটি প্রতিবন্ধকতা। অধিকন্তু, এ প্রতিবন্ধকতাগুলোর পিছনে কারণসমূহ হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা, সামাজিক কুসংস্কার এবং রীতিনীতি, মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ, এবং নারী শিক্ষার প্রতি ভ্রান্ত ধারণা ইত্যাদি।

Source 

এ সমস্ত প্রতিবন্ধকতার কারণে নারী শিক্ষা চরমভাবে বিঘ্নিত হয় এবং নারীরা পরিণামে কষ্ট করে। যাহোক, এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। এজন্য নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

Source 

নারী শিক্ষাকে উৎসাহিত করতে, আমাদের সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেমন : নারীদের বৃত্তি প্রদান করা, অধিক নারী শিক্ষিকা নিয়োগ করা এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা ইত্যাদি।

Source 

যাহোক, কোনো মেয়েকে ১৮ বছরের পূর্বে বিবাহ দেওয়া যাবে না এবং ন্যূনতম শিক্ষা নিশ্চিত করতে হবে। সর্বোপরি জাতির বৃহত্তর কল্যাণে নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় গ্রহণ করতে হবে। 

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিট��তে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png