Source
হঠাৎ একটি ছেলে গভীর পানিতে পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল।
Source
আমি তৎক্ষণাৎ অন্য ছেলেটিকে চিৎকার শুনে গভীর পানিতে ঝাঁপিয়ে পড়তে দেখলাম। কিন্তু সেও সম্ভবত আগের ছেলেটিরমতো সাঁতার জানতো না। প্রকৃত পক্ষে, ফলাফল ছিল তাদের উভয়ের জীবনের জন্য হুমকিস্বরূপ। তাদের দুজনেই ডুবে মরার উপক্রম হলো। আমি ভালো সাঁতার জানতাম।
Source
আমি পানিতে ঝাঁপিয়ে পড়ে শীঘ্র দু'হাতে ছেলে দুটির হাত আঁকড়ে ধরলাম। কিন্তু এ পরিস্থিতিতে আমি তীরে সাঁতার কাঁটতে কিংবা আমার মাথা পানির উপর ঠিকভাবে রাখতে পারছিলাম না।
Source
অন্যদিকে ছেলেগুলো কোনো রকমে বেঁচে থাকার জন্য তাদের হাত-পা ছুঁড়ছিল। এর সাথে সাথে নদীতে এমন স্রোত ছিল বা আমাদেরকে নদীর আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল।
Source
অন্য কোনো পথ না দেখে আমি সজোরে সাহায্যের জন্য চিৎকার করলাম। ইতোমধ্যে দুজন শক্ত-সামর্থ্য যুবক আমাদের অসহায় অবস্থা দেখতে পেল। তারা অবশেষে নদীতে ঝাঁপিয়ে পড়ে আমাদের সবাইকে উদ্ধার করল। তারা ছেলেগুলোকে রক্ষা করার জন্য আমার প্রচেষ্টার প্রশংসা করল। তারা সাঁতার না জানা পর্যন্ত ছেলেগুলোকে আর নদীতে গোসল না করার জন্য বলল।

