ব্যবসার সামাজিক উদ্দেশ্য

S
sohel5454

ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য জনকল্যাণমুখী হওয়া উচিত ।সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই সামাজিক দায়িত্বের উদ্ভব ঘটেছে। আর তাই বর্তমানে ব্যবসায় কেবল মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয় না, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে একে বহুবিধ সামাজিক উদ্দেশ্যও অর্জন করতে হয়।মূলত ভোক্তাকে কেন্দ্র করেই কারবারির যাবতীয় কাজ সমাধান হয়ে থাকে। তাই ভোক্তারা যাতে অনায়াসে ও স্বাচ্ছন্দ্যে পণ্য ও সেবা পেতে পারে সেদিকে দৃষ্টি রেখে কারবারিগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যের মাধ্যমে এবং ন্যায্যমূল্যে ভালো দ্রব্যসামগ্রী সরবরাহের মাধ্যমে কারবারিগণ সমাজের সাধারণ মানুষের বিশেষ উপকার করতে পারে। আর উল্লেখ্য যে, আধুনিক ব্যবসায়কে শিক্ষাপ্রতিষ্ঠান, গণগ্রন্থাগার, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, রাস্তাঘাট, সেতু নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে আর্থিক মূলত অনুদান ও সক্রিয় অংশগ্রহণ করতে হয়। তাই বলা যায়, ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্যাবলি জনকল্যাণমূলক হওয়া উচিত

ব্যবসায়ের ওপর এর ব্যাপক প্রভাব বিদ্যমান। ব্যবসায়ের ওপর সামাজিক পরিবেশের প্রভাব বলতে সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান; যেমন- জনসংখ্যা, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, শ্রমশক্তি বা মানবসম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির 

সমাজের ভেতর পরিচালিত হয় বিধায় ব্যবসায়ের ওপর সামাজিক পরিবেশের প্রভাব বিদ্যমান। পৃথিবীর জনসংখ্যাকে প্রধানত তিন প্রকার জাতির পর্যায়ভুক্ত করা হয়। যেমন- শ্বেতকায়, পীতকায় ও | কৃষ্ণকায় জাতি। জাতিভেদে ব্যবসায় বাণিজ্যও বিভিন্ন রকমের হয়ে থাকে। তাছাড়া ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ব্যবসায় বাণিজ্য গড়ে ওঠে। ইসলাম ধর্মে মদপান নিষিদ্ধ হওয়ায় ইসলামি দেশগুলোতে মদ উৎপাদন ও বণ্টনসংক্রান্ত বাণিজ্য নিষিদ্ধ। বৌদ্ধধর্মে জীবহত্যা নিষিদ্ধ হওয়ায় তাদের মধ্যে পশুপালন ও ৩ মাংস ব্যবসায় বাধাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, ভোক্তার রুচি, পছন্দ, । চাহিদা ইত্যাদির ওপর ভিত্তি করে ব্যবসায় বাণিজ্য গড়ে ওঠে। ভোক্তাদের মনোভাবের প্রতি লক্ষ রেখে উৎপাদনকারীকে পণ্যদ্রব্য উৎপাদন করতে হয়। আর লক্ষণীয় যে, কোনো দেশের শিক্ষা ও সংস্কৃতির ওপর সে দেশের ব্যবসায় বাণিজ্যের বিকাশ নির্ভরশীল। যে দেশ শিক্ষাদীক্ষায় যত বেশি উন্নত, সে দেশ ব্যবসায় বাণিজ্যেও ↑ তত বেশি উন্নত। তাছাড়াও দেখা যায়, একটি দেশের ঐতিহ্যের সায় ! ওপরই সে দেশের ব্যবসায় বাণিজ্য নির্ভর করে। তাই বলা যায়, জিক ব্যবসায়ের ওপর সামাজিক পরিবেশের ব্যাপক প্রভাব বিদ্যমান ।

Comments