হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে কথা বলব
একজন ধনী ব্যক্তির বাড়ি থেকে একটি সোনার গহনা হারিয়ে গেল।
Source
কিছু চাকর-চাকরানী সেই বাড়িতে কাজ করতো। স্বাভাবিকভাবে এটি সন্দেহ করা হয়েছিল যে চাকরদের মধ্যে হয়তো কেউ এটি চুরি করেছে। তাদের প্রত্যেককেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কেউ এটি স্বীকার করেনি এবং এটি ফিরিয়েওদেয়নি। তাই মালিক বিচারকের নিকট একটি অভিযোগপত্র দায়ের করেন। সকল চাকরদের সে আদালতে তলব করা হয়। বিচারক তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন কিন্তু কেউ স্বীকার করল না। তারপর বিচারক একটি পরিকল্পনা করলেন।
Source
তিনি সবাইকে সমান মাপের একটি করে লাঠি দিলেন এবং পরের দিন আদালতে ফিরিয়ে দিতে বললেন। তিনি আরও বললেন যে, যার লাঠি বৃদ্ধি পাবে না সে নির্দোষ। কিন্তু যার লাঠি এক ইঞ্চিও বৃদ্ধি পাবে তাকেই চোর বলে ধরা হবে। চাকররা লাঠিগুলো নিল এবং এগুলো যেমন ছিল তেমনি রেখে দিল। কিন্তু যে গহনাটি চুরি করেছিল সে তার লাঠি এক ইঞ্চি ছোট করল। পরের দিন লাঠি ফেরত দেওয়ার সময় দেখা গেল যে, একটি লাঠি এক ইঞ্চি ছোট। তখন চোরটিকে শনাক্ত করা হলো এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো

