আসসালামু আলাইকুম সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের মেহেরবানীতে আমিও খুব ভালো আছি। আমি আজকে পোস্ট করব বীজ থেকে চারা বীজ থেকে চারা এ সম্পর্কে আমি আরেকটি পোস্ট করেছি আজকে সেই পোস্টের দ্বিতীয় পর্ব
বয়স বাড়ার সাথে চারার তাপ সহ্য ক্ষমতাও বাড়ে। তবে মাটির আর্দ্রতা ঠিক রাখার জন্য ঝাঁঝরি দিয়ে সেচ দিতে হবে। বিকেল বেলা সেচ দেওয়া ভালো। অতঃপর মাটি যখন শক্ত হবে তখন নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে।বীজতলায় পোকামাকড় ও রোগবালাই আক্রমণ করতে পারে। পোকা আক্রমণ করার আগেই কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে ব্যবস্থা নিতে হবে। তবে সাধারণভাবে ১০ লিটার পানিতে ৪ চা চামচ ম্যালাথিয়ন ৫৭ ইসি গুলে বীজতলায় ছিটাতে হবে। আর কোনো চারা রোগাক্রান্ত হলে তা তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে।
ফুলকপি, বাঁধাকপি এসব সবজির চারা মূল জমিতে রোপণের পূর্বে দ্বিতীয় বীজতলায় রোপণ করা ভালো।চারা বড় হতে থাকলে ঝাঁঝরির পানিতে ১০ গ্রাম ইউরিয়া নিয়ে দ্রবণ তৈরি করে বীজতলায় ছিটালে চারা সাহাবান হয়। বীজতলায় আর্দ্রতা সংরক্ষণের জন্য খড়কুটা বিছিয়ে দিতে হবে। চারার বয়স ৪-৫ সপ্তাহ হলে মূল জমিতে রোপণ করতে হবে।
চারা তোলার প্রস্তুতি হিসেবে প্রথমত ঝাঁঝরির সাহায্যে সেচ দিয়ে বীজতলা ভিজিয়ে নিতে হবে। অতঃপর চারা তোলার জন্য খুরপি ও চারা বহনের ঝুড়ির ব্যবস্থা করতে হবে। চারা তোলার উপযুক্ত সময় হচ্ছে বিকাল বেলা। চারা সাবধানে তুলতে হবে যাতে শিকড় ছিড়ে না যায়। চারা তোলা হলে ঠিকমতো পরিবহন করে তৈরি করা মূল জমিতে নিতে হবে। চারা রোপণের সময় খুরপির সাহায্যে গর্ত করে। বীজতলায় যেভাবে চারা ছিল ঠিক সেভাবেই গর্ভে রোপণ করতে হবে। আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে