বিদেশে না গিয়ে দেশেই কিছু করা

S
sohel5454

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি আমি আজকে কথা বলব বিদেশ না যে আমাদের দেশেই কিছু করা

বাংলাদেশে জনসংখ্যার দ্রুতহারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বেকারত্ব এদেশের অন্যতম প্রধান সমস্যা। বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। যে হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তার চেয়ে অধিক হারে এদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্ধিত জনসংখ্যার জন্য বর্ধিত কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হচ্ছে না বিধায় বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর বিধায় শিল্পকারখানা সৃষ্টির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে। ফলে বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

এরই মধ্যে কিছু লোক লেখাপড়া করে বাইরে বিদেশে গিয়ে চাকরির চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দেশে অনেক কিছু করা যায় তারি মাঝে আমাদের এলাকার বড় ভাই সে অনেক লেখাপড়া করেছে সে চিন্তা করেছিল বিদেশে যাবে তারপর কিছুদিন পর তার মাথায় চিন্তা আসে যদি বিদেশে না গিয়ে দেশি কিছু করি তাহলে তো অবশ্যই ভালো হয় তারপর সে অনেক চিন্তাভাবনা করে বের করল খামার দিবে 

এরই মধ্যে কিছু লোক চাকরি না বাড়িতে খামারের চিন্তাভাবনা করেছি আর সে খামারটা হলো হাঁস-মুরগির খামার হাঁস মুরগির খামার তৈরি করার আগে অবশ্যই প্রশিক্ষণের দরকার হয়

আত্মবিশ্বাসই তাকে প্রেরণা যুগিয়েছিল হাঁস-মুরগি পালনের জন্যে প্রশিক্ষণ গ্রহণে। আর প্রশিক্ষণ গ্রহণ করার পর মনোবল বেড়ে যায়। ফলশ্রুতিতে বিদেশে না গিয়ে দেশে খামার প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখে। এক্ষেত্রে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে আত্মবিশ্বাসই তাকে শক্তি যুগাবে। নিজের ওপর আত্মবিশ্বাস তাকে এদেশে কিছু করতে উদ্বুদ্ধ করে। মূলত এজন্যেই তিনি হাঁস-মুরগি পালনের ওপর দু'মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে হাঁস-মুরগি খামার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমানে তিনি স্বাবলম্বী। মোটকথা, নিজের ওপর আত্মবিশ্বাসই তাকে প্রেরণা যুগিয়েছে নানা প্রতিকূলতা মোকাবিলা করে স্বাবলম্বী হতে।

তাই বলা যায়, স্বাবলম্বী হবার পেছনে নিজের প্রতি আত্মবিশ্বাস গুণটি তাকে বেশি প্রভাবিত করে।

আমাদের প্রত্যেকের উচিত বিদেশে না গিয়ে দেখি কিছু করা এতে সবকিছুর মধ্যে হবে দেশের উন্নতি হবে নিজের ভালোটা অভিজ্ঞতা হবে আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

Comments