মাতৃভাষা

S
sohel5454

      বিসমিল্লাহির রহমানির রহিম

পৃথিবীর অন্য কোনো জাতির ভাষার জন্য সংগ্রামের এমন ইতিহাস আর নেই। বাঙালি জাতিই প্রথম, যারা ভাষার জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এ ভাষা প্রত্যেক বাঙালির আত্মার ভাষা। তাই বাংলা ভাষা আমাদের সবার কাছে এত প্রিয়।বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছ. হওয়ার কারণ বাংলা ভাষার যে গুরুত্ব তা 'অমর

একুশে' প্রবন্ধের আলোকে তুলে ধরো। 'বাংলা প্রত্যেক বাঙালির আত্মার ভাষা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ 

 ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। ভাষাশহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা মেডিকেল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে তরুণ ছাত্রসমাজ পাকিস্তান সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করে। পুলিশ সে মিছিলের ওপর গুলিবর্ষণ করলে রফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে শহিদ হন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে ২২শে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র-জনতা মেডিকেল

পৃথিবীর প্রতিটি জাতির রয়েছে নিজ নিজ ভাষা ও সংস্কৃতি। তেমনি বাঙালিদেরও রয়েছে নিজস্ব ভাষা। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির সেই প্রাণের ভাষাকে কেড়ে নেওয়ার পায়তারা করে। ফলে এ দেশের তরুণ ছাত্রসমাজ প্রতিবাদমুখর হয়ে ওঠে।

মাতৃভাষাকে রক্ষার জন্য বাঙালির বীরত্বের কাহিনি চিত্রিত হয়েছে। মা, মাটি আর মাতৃভাষা প্রত্যেক মানুষের কাছে অতি আপন। তেমনি বাঙালির মাতৃভাষা বাংলাও যেন বাঙালির আত্মার ভাষা। এই ভাষাকে রক্ষার জন্য বাঙালি নিজেদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে। তবুও মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার দাবি ত্যাগ করেনি। অনেক তরুণের তাজা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাঙালির মাতৃভাষা। তাই এই বাংলা ভাষা প্রত্যেক বাঙালির আত্মার ভাষা।

মাতৃভাষা তথা বাংলা ভাষা বাঙালির অতি আপন ও গৌরবের বিষয়। মনের ভাব প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হলো মাতৃভাষা। প্রত্যেক জাতি তাদের নিজ নিজ মাতৃভাষায় সুষ্ঠুভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে। তাই মাতৃভাষার গুরুত্বের কথা বলে শেষ করা যায় না। বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেওয়ার পাঁয়তারা করেছিল। তাই মাতৃভাষাকে রক্ষার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে এমন ইতিহাস পৃথিবীর আর কোনো জাতিরই নেই। তাই বাংলা ভাষা আমাদের গৌরব ও অহংকারের বিষয়।

‘অমর একুশে' প্রবন্ধে ভাষা ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। শত ত্যাগ-তিতিক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার মর্যাদা। তাই তো বাঙালির কাছে বাংলা ভাষার গুরুত্ব অনেক বেশি। একইভাবে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Comments