বিবাহ বিচ্ছেদ/Divorce

S
sitol

বিবাহ বিচ্ছেদ সারা পৃথিবীতে লক্ষণীয়। Divorce এর ইংরেজি শব্দের আভিধানিক অর্থ হলাে সম্পর্কের অবসান বা সমাপ্তি কিংবা সম্পর্কযুক্ত জিনিসকে পরস্পর বিচ্ছিন্ন করা বা আলাদা করা। সাধারণত divorce বলতে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ একজন নারী ও একজন পুরুষের সহাবস্থান ছিন্ন করে সম্পর্কের ইতি টানাকে বােঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিছু সামাজিক নিয়ম-নীতি অনুযায়ী দুজন নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য শারীরিক, মানসিক, পারিবারিক,সামাজিক ও ধর্মীয় বন্ধনের নাম বিয়েআর এই বন্ধনের অবসান-ই হলাে বিবাহ বিচ্ছেদ।

DIVORCE শব্দকে ভেঙ্গে নিম্নরূপ শব্দ পাওয়া যায় :

 

D = Divide,

I = Intense,

V = Valuable,

O = Organized,

R = Relationship of,

C = Conjúgal life,

E = Expire.

 

(Divide intense valuable organized relationship of conjugal life expired)

অর্থাৎ আবেগপূর্ণ অতিমূল্যবান সাজানাে গােছানাে দাম্পত্য জীবনের বিভক্তিকরণ এবং অবসান। যে সম্পর্কের সাথে এতগুলাে বিষয় জড়িত সে সম্পর্কের অবসান হওয়াটা কোনাে স্বাভাবিক ঘটনা নয়। এর মলে রয়েছে হাজারাে যৌক্তিক বা অযৌক্তিক কারণ। অক একটা বিচ্ছেদ শুধুমাত্র একটা কারণে সংঘটিত হয় ন, এর পেছনে থাকে একাধিক দৃঢ় ও যৌক্তিক কারণ।

Comments