জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়ােগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তিকরে কোনাে দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে । ব্যবসায় হলাে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক কাজের সমষ্টি। ভূমির উন্নয়ন,
দালান-কোঠা নির্মান, মালামাল সংগ্রহ ও বিভিন্ন প্রয়ােজনে মূলধন সংস্থান ব্যবসায়ে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক পরিবেশ উন্নত হলে এগুলাে নির্মান ও জোগাড় সহজতর হয় । জাপান, কোরিয়া, ইউরোপ আজ এর সুবাদে এগিয়ে। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে প্রত্যক্ষ প্রভাব রাখে। অর্থনৈতিক পরিবেশ উন্নত হলে অন্যান্য পরিবেশের উন্নয়ন সহজ হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তরঃ জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়ােগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি
করে কোনাে দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে ।
সাগর ও পাহাড় মনােরম। তাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তােলা যায় । জলাভূমিতে পুকুর কেটে মাছ চাষ করা সম্ভব । শিল্প গড়লে দেশ উন্নত হয়। শিক্ষার প্রসারে সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন আসে । প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে পারলে দেশ এগিয়ে যায় । যার সবই অর্থনৈতিক পরিবেশের আনুকূল্যে সম্ভব । তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের উন্নয়ন অন্যান্য উন্নয়নকে সহজতর করে কোনাে সমাজের বা জাতির মানুষের-সৃংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি-
নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। মানুষের ধ্যান ধারণা ও চিন্তা পশ্চাৎপদ হলে সেখানে ব্যবসায়সহ সকল কাজ বাধাগ্রস্ত হয়। উত্তম শিক্ষা ছাড়া দক্ষ মানব সম্পদ পাওয়া যায় না। জনসংখ্যাকে কেন্দ্র করে দেশের বাজার ও কর্মকাণ্ড আবর্তিত হয় ।
মানুষের নীতি-নৈতিকতা ব্যবসায়কে প্রভাবিত করে। দেশের ঐতিহ্য একটা জাতিকে এগিয়ে দেয়। যার সবই সামাজিক পরিবেশ সম্পর্কিত। তাই সামাজিক পরিবেশ ব্যবসায় উন্নয়নে ভূমিকা রাখ ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনাে সমাজের অভ্যন্তরে যে
পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে । মানুষের ধর্মীয় বিশ্বাস ও আচরণ তার সকল কর্মকাণ্ডের সাথে ব্যবসায়কেও প্রভাবিত করে। বৌদ্ধ ধর্মে
বিশ্বাসী সমাজে পশুপালন নিরুৎসাহিত হয়ে থাকে। তুরস্কে প্রচুর ফল উৎপাদিত হলেও মন শিল্প ধর্মীয় কারণেই গড়ে ওঠেনি। ঈদ, পূজা-পৰ্বন, বড় দিনকে কেন্দ্র করে ব্যবসায় কর্মকাণ্ড বিস্তৃত হয়। তাই বলা হয়, ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ।

