পণ্যের মালিকানা

S
shovon

যে সব মধ্যস্থকারবারি সাধারণত পণ্যের মালিকানা কাজকে সহজতর করে। এরা ক্রতা বিক্রেতার মধ্য পাণরে মালিকানা হস্তান্তরে সহায়তা করে। বাভিন্ন ধরনের

প্রতিনিধি মধ্যস্থকারবারি সম্পর্কে নিয়ে আলােচনা করা হলে- উৎপাদনকারীর প্রতিনিধি এক ধরনের স্বাধীন

মধ্যস্থকারবারি যারা উৎপাদনকারীর সম্পূর্ণ বা আংশিক পণ্য নির্দিষ্ট অঞ্চলে বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে অনেক ক্ষেত্রে এরা একাধিক উৎপাদনকারীর পণ্য বিক্রয় করে। পণ্যের মূল্য বা বিক্রয় শর্ত উৎপাদনকারী নির্দিষ্ট করে দেয়। এরা নির্দিষ্ট হারে কমিশন পায়। ছােট প্রতিষ্ঠান, নতুন বাজারে পণ্য বিক্রয় বা বিদেশে পণ্য

বিপণনের ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানও এ ধরনের প্রতিনিধির সহায়তা নেয়। বিক্রয় প্রতিনিধি একজন উৎপাদনকারীর সম্পূর্ণ উৎপাদিত পণ্য বিক্রয়ের দায়িত্ব পালন করে। এদেরকে একমাত্র পরিবেশকও বলা হয়। উৎপাদনকারীর সাথে চুক্তি অনুযায়ী এরা পণ্যের বিজ্ঞাপন ও প্রসারের ব্যবস্থা করে। পণ্যের মূল্য ও বিক্রয় শর্তের ক্ষেত্রে এরা প্রভাব বিস্তার করে। নির্দিষ্ট অঞ্চলে পণ্য বিক্রয়ের জন্য বিক্রয় প্রতিনিধি ব্যতীত অন্য কাউকে দায়িত্ব দেয়া হয় না। যেমন-

ভারতের টাকা গাড়ির বাংলাদেশে একমাত্র পরিবেশক হচ্ছে'। এরা কমিশন ভােগ করে। দালাল ক্রেতা-বিক্রেতার মধ্যে যােগাযােগ স্থাপন করে পণ্য ক্রয়-বিক্রয়ের চেষ্টা করে। দালালের মূল কাজ হচ্ছে ক্রেতা-বিক্রেতার মধ্যে যােগসূত্র তৈরি করা। পণ্যের মূল্য বা বিক্রয় শর্ত ক্রেতা-

বিক্রেতা নিজেরা ঠিক করে। এরা পণ্যের স্বত্ব গ্রহণ করে না। দালাল তার কাজের জন্য দালালি পায়। কমিশন মার্চেন্ট উৎপাদনকারীর সাথে সম্পাদিত চুক্তির আওতায় নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে কমিশন মার্চেন্ট পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। এরা অনেক বেশি কাজ সম্পাদন করে। যেমন- পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পণ্য সংগ্রহ, অর্ডার সংগ্রহ, বকেয়া অর্থ আদায়

প্রভৃতি। এরা পণ্যের মালিকানা বা ঝুঁকি গ্রহণ করে না। অবিক্রিত পণ্য কমিশন মার্চেন্ট ফেরত দেয়। নিলামদার নিলামদার নিলামের মাধ্যমে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্যের সর্বোচ্চ মূল্য প্রদান করে নিলামদার তার কাছে পণ্য বিক্রয় করে। তবে নিলামে সর্বনিম্ন মূল্য নির্দিষ্ট

করা থাকে। এ কাজের জন্য নিলামদার কমিশন পায়। নিলামদার পণ্য উৎপাদনকারী বা বিক্রেতার প্রতিনিধি

হিসেবে কাজ করে। এদের পুরাে নাম ক্লিয়ারিং এন্ড ফরােয়ার্ডিং এজেন্ট। পণ্য

আমদানি-রপ্তানির ক্ষেত্রে এরা সহায়তা করে। শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করে আমদানিকৃত পণ্য খালাস করার জন্য ক্লিয়ারিং এজেন্ট নিয়ােগ করা হয়। অন্যদিকে, রপ্তানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালনে সহায়তা জন্য ফরােয়ার্ডিং এজেন্ট নিয়াোগ করা হয়। কমিশনের বিনিময়ে এরা কাজ করে। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ক্ষেত্রে দায়গ্রাহক দায়িত্ব পালন করে। কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে এরা শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ব্যবস্থা করে। বিক্রয় করতে না পারলে নিজেরা ঐসব শেয়ার ও ঋণপত্র ক্রয় করে। কমিশনের বিনিময়ে দায়গ্রাহক এ ধরনের দায়িত্ব পালন করে

Photo source:

 

Caption

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)