আমার স্বাধীনতা -আমার দেশ

S
shimi

ছবির উৎস: Unsplash.com

ওদের হাতে স্বাধীনতার পতাকা-
মুখে ওদের ভাষার-ভাষা,
ওরা বলে-এনেছে ওরা স্বাধীনতার সূর্য-,
ওরা বলে-ভুলে যেও না তোমরা স্বাধীনতার উছিষ্ট।

বলে ওরা-
‘স্বাধীনতার প্রদীপ জ্বেলেছি-আমরা,
সাজানো সমাজ-আমাদের সুরে।
দেশ হবে-আমাদের আলোতে,
আমরা দিয়েছি স্বাধীনতার ডাক,
জানা যদি না থাকে- জেনে রেখ তবে,
তোমরা স্বাধীনতার উছিষ্ট।

ওরা বলে-
দিয়েছি আমরা-ভাষার কথা,
অনাথ মুখে বিদ্রোহের রক্ত-
তোমরা তখন ধর্মের দুপুরে,
নও যদি এ সুরে-তবে শত্রু তোমরা এ দেশের’।

বলা হয় না আমাদের,
আমরা ও ছিলাম স্বাধীনতার ডাকে,
আমরা ও ভেঙ্গেছি অত্যাচারীর দুর্গ,
তবুও যে আমরা স্বাধীনতার উছিষ্ট।

রাজনীতির ভাঙ্গা দুপুরে-
ঠেলে দেওয়া আমরা বিভেদের দেশে-
আমরাও খুজি একই ভাষা্য-
রুপকথার হারানো মায়ের পুরোনো সে দেশ।

Comments

piya3
স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ শব্দ প্রত্যেকটা জাতির জীবনে। হাঁস কবিতা এমন একটি অর্থবহুল সাহিত্য যার অর্থ শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। ভাষায় প্রকাশ করা যায় না বললে ভুল হবে কিন্তু কবিতার সারমর্ম বা অর্থ পরিপূর্ণ হয় ভাবের সাথে। শুধুমাত্র দেশ প্রেমিকদের মাঝেই এরকম কবিতা উজ্জীবিত হয়।
rhrasida
অসাধারণ লিখনি।
riyadx2
অনেক ভালো লাগছে