কোন কোন গাছ বাড়িতে রাখলে ঠান্ডা থাকবে ঘর
গরম পড়লেই ঘর ঠান্ডা রাখার জন্য আমরা সাধারণত এসির কথা চিন্তা করি। অথচ জানেন কি উষ্ণ আবহাওয়ায় ঘরের ভিতর কিছু গাছ লাগালেও কমে যেতে পারে ঘরের উষ্ণতা? গৃহমধ্যস্থ গাছপালা যে শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘরকে ঠান্ডা রাখে তা-ই নয়। এই ধরনের গাছপালা ঘরের বাতাসে আর্দ্রতা যোগ করতেও সহায়তা করে। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে।
১। অ্যালো ভেরা
অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। অসংখ্য ঔষধি উপকারিতার পাশাপাশি এই উদ্ভিদটি বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করতেও সহায়তা করে। পাশাপাশি তাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এর জুড়ি মেলা ভার।
২। ছোট রবার গাছ
রবার গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দীর্ঘ ক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম, ফলে ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ঘর দ্রুত গরম হয়ে যায়। কাজেই ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখতে এই গাছ দারুন কার্যকর।

