মেলা

S
shazara

মেলা আবহমান গ্রাম বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। বাঙালি জীবনের সঙ্গে সঙ্গে মেলার যোগ দীর্ঘকালের। এই সম্পর্ক নিবিড় এবং আত্মিক। লোক জীবন ও লোকসংস্কৃতির অন্তরঙ্গ পরিচয় মেলাতেই সার্থকভাবে ফুটে ওঠে। গ্রামীণ মানুষের জীবনে মেলা এক অফুরন্ত আনন্দের উৎস। চৈত্র সংক্রান্তি মেলা বৈশাখী মেলা পৌষ মেলা মহরমের মেলা বই মেলা বৃক্ষ মেলা ইত্যাদি নানা উপলক্ষে বাংলাদেশে মেলা বসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গদ্য রচনায় মেলা সম্পর্কে লিখেছেন পল্লী মাঝে মাঝে যখন আপনার বাড়ির মধ্যে বাহিরের বৃহত্তর জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে তখন মেলায় তাহার প্রধান উপায়। সারা বছরই দেশের কোথাও না কোথাও মেলা হতে দেখা যায়। এক এক জায়গায় এক এক উপলক্ষে মেলা আয়োজন হয়। কোন মেলার আয়োজন এর পেছনের দিকে কিংবদন্তি অলৌকিক কোনো লোকগল্প বা পির ফকির দরবেশের কথা। কোথাও হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা দোলযাত্রা পুণ্যস্নান দুর্গাপূজা ইত্যাদি উপলক্ষে এবং মুসলমানদের মহরম উপলক্ষে বসে মেলা। সাধারণত গ্রাম বাংলার মেলা বসে নদীর তীরে বিশাল বটের ছায়ায় এবং উন্মুক্ত প্রান্তরে। যে উপলক্ষে মেলা বসুক না কেনো মেলায় সাধারণত উৎসব উৎসব একটা আমেজ থাকে। বর্ণাঢ্য সাজ চারিদিকে কোলাহল বিচিত্র আওয়াজে মেলার প্রাঙ্গণ থাকে মুখরিত। 1 থেকে 7,8,10 দিন কিংবা মাসব্যাপী ও মেলা চলতে দেখা যায়। মেলার উৎসব আমেজ ছড়িয়ে যায় স্থানীয় অঞ্চলের লোকজনের মধ্যে। যে উপলক্ষেই মেলার আয়োজন হোক না কেন হরেক রকম পণ্যের মেলায়

Comments