প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গল্প থাকে যেগুলো সে অন্য কারো সাথে শেয়ার করতে চাই কিন্তু হাজার চেষ্টা করেও পারে না।তথ্য প্রযুক্তির বদৌলতে অনেকে হয়তো ফেসবুক, টুইটার,ইনস্টাগ্রামে শেয়ার করে। অনেকে এটাতে হাসি ঠাট্টা বিদ্রুপ হিসেবে নেই। অনেকে সান্ত্বনা দেয় অনেকে আবার না দেখার ভান করে।
Every human being has some stories in his life that he wants to share with others but he can't even try a thousand times. Thanks to information technology, many people may share on Facebook, Twitter, Instagram. Many do not laugh at it as a joke. Many give comfort, many pretend not to see again.
আমার এই গল্পটা আমার মনের ভিতর অনেক দিন থেকে জমে আছে। হয়তো সেটা কারো কাছে সেভাবে শেয়ার করা হয় না। না লিখি ফেসবুকে ,টুইটারে বা ইনস্টাগ্রামে। কিন্তু আজ সেহরী তে লিখব ।কারন এটা এতটা জনপ্রিয় হয়নিএখনো সচরাচর মানুষের কাছে হয়তো কোন এক সময় গল্পটা তাদের কাছে পরিচিতি পাবে যখন এই প্লাটফর্ম টা সবার কাছে পৌঁছাবে এবং আশা রাখি আমাদের এই প্লাটফর্ম টা ইনশাল্লাহ একদিন সেই অবস্থায় যাবে।
This story has been in my mind for a long time. Maybe it's not shared with anyone that way. Don't write on Facebook, Twitter or Instagram. But today I will write in Serey. Because it is not so popular yet. Maybe the story will be known to the common people at some point when this platform will reach everyone and I hope that our platform will go to that stage one day inshallah.
আমি একজন কৃষকের ছেলে ।শুনেছি আমার আব্বু সেই যুবক বয়সে বখাটে টাইপের ছিল। ছিলনা কোন সংসারের প্রতি ধ্যান জ্ঞান। কিন্তু যখন আমার জন্ম হলো তখন আমার আব্বু এই সংসারের প্রতি মনোযোগী হল এবং কৃষি কাজের সাথে যুক্ত হলো। আমার মুখ থেকে শুনেছি আব্বু আমাকে কাঁধে করে মাঠে পর্যন্ত নিয়ে যেতো। সেই ছোট বেলায় আমারও সেই সময়টা অল্প অল্প মনে আছে ।বর্তমানে আমি বড় হয়েছি এবং আমরা দুই ভাই। একপ্রকার কষ্টের সংসারী বলা যায়। আমাদের প্রাইমারি স্কুলটা পার করে আমাদের এলাকারই এক স্কুলে সেই সময় অতটা ভাল ছাত্র ছিলাম না ।কিন্তু হাইস্কুলে প্রচন্ড মেধাবী ছাত্র ছিলাম প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট হতাম এবং আমাদের স্কুলের হেডস্যার আমাকে সোনার ছেলে বলতো। এসএসসিতে আমি সাইন্স নিছিলাম কিন্তু সেই এসএসসি পর থেকে পড়াশোনার প্রতি একটা অমনোযোগী ভাব চলে আসে। জানিনা কি জন্য সে সময় হয়েছিল কিন্তু এখন আমার আফসোস হয় ।আফসোস হয় কেন আমি সে সময় এমনটা হয়ে গেছিলাম। তারপরে ভর্তি হলাম আমাদের জেলার এক কলেজে। সে সময় আমি কলেজে পরিচিতি পায় ফাঁকিবাজ এবং অমনোযোগী একজন ছাত্র হিসেবে ।এরই ফাঁকে আমি পলিটেকনিকে ভর্তির সুযোগ পায়।
I am the son of a farmer. I heard that my father was a talented type at that young age. There was no meditative knowledge of any world. But when I was born, my father turned his attention to this world and got involved in agricultural work. I heard from my mouth that my father used to carry me on his shoulders to the field. I also remember that time very little when I was little. Now I have grown up and we are two brothers. It can be called a kind of worldly suffering. After passing our primary school, I was not a very good student in a school in our area at that time. But I was a very talented student in high school. I took science in SSC but after that SSC I got an inattentive attitude towards studies. I don't know what that time was for but now I am sorry. I am sorry why I was like that at that time. Then I was admitted to a college in our district. At that time I was introduced in the college as a dodgy and inattentive student. In this gap I got the opportunity to get admission in the Polytechnic.
সে সময়টা তো চেষ্টা করেছিলাম ভালো কিছু করার জন্য কিন্তু পেরে উঠিনি। তারপরে আস্তে আস্তে পড়াশোনার প্রতি আস্থা হারিয়ে ফেলি এবং নিজের ওপর একটা অনীহা চলে আসে ।সে সময় প্রচণ্ড মানসিক চাপে ছিলাম যে আমার পরিবারের জন্য কিছু করতে হবে। কিন্তু কোনো কিছুতেই পথ দেখতে ছিলাম না ।2014 সালে পরিবারে চাপ দিয়ে একটা মোবাইল ফোন কিনে। সেসময় গেম খেলতাম এবং ফেসবুক করতাম ।একটা সময় অনলাইন থেকে আয় করার প্রতি প্রচণ্ড রকমের একটা আকাঙ্ক্ষা কাজ করতো ।কিন্তু সে সময় কারো সাহায্য পায়নি নিজে নিজে চেষ্টা করতাম এবং এখন আমি আফসোস করি যে 2014 সাল থেকে কেন আমি অনলাইন থেকে কিছু করিনি যেটা আমি 2021 সাল থেকে এসে করতেছি ।সে সময় শুধু হাও টাকা এবং ফাও সময় নষ্ট করেছি। বর্তমানেও সময়টা খুব একটা ভালো বলা যায় না ।আল্লাহ সহায় ইনশাআল্লাহ একটা ভালো সময় আসবে ।বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সাথে আছি। নিজের টাকা জমিয়ে কিছু কয়েন কিনেছি ।কিন্তু লাভের মুখ দেখছি না ।প্রচন্ড রকমের হতাশ আমি। সত্যিই এই এই পৃথিবীটা অনেকটা স্বার্থপর এবং তার চেয়ে স্বার্থপর এখানকার মানুষ গুলো। তারা একে অন্যের সাহায্য তো দূরে থাক তারা চায় না যে সে আমার আগে চলে যাক। সব সময় চাই যে কিভাবে অন্যের পা ধরে টেনে নিচে নামাবো। ইনশাল্লাহ নিজে নিজে কিছু করতে পারবো এবং চেষ্টা করতেছি আমি যদি সফল হয় তবে চেষ্টা করব অন্যকে সাহায্য করতে যারা আমার মত অসহায়।
At that time I tried to do something good but I couldn't. Then I gradually lost confidence in my studies and became reluctant. I was under a lot of stress at that time that I had to do something for my family. But I could not see the way in anything. In 2014, I bought a mobile phone under pressure from my family. At that time I used to play games and use Facebook. At one time I had a strong desire to earn money online. But at that time I did not get any help. I'm wasting time and money. Even now, the time is not very good. InshaAllah, a good time will come. I am currently with cryptocurrency. I saved some money and bought some coins. But I don't see any profit. I am very disappointed.This world is really selfish and the people here are more selfish than that. They stay away from helping each other, they don't want him to leave before me. All the time I want to know how to pull the other's legs down. Inshallah I can do something on my own and I am trying. If I am successful, I will try to help others who are helpless like me.
পৃথিবীতে যদি কোনো ইচ্ছা থাকে করে যাওয়ার তাহলো আমার আব্বু আম্মুকে খুশি করা এবং আমার এক ছোট ভাই আছে তাকে সাহায্য করা এবং আমার পরিবারের সকলকে খুশি করা।
If there is any desire in the world, it is to make my father and mother happy and I have a younger brother to help him and make my family happy.
এই ছোট্ট জীবনে অনেক গল্প আছে যেগুলো হয়তো কারো সাথে শেয়ার করি না। কিন্তু এই প্লাটফর্মে হয়তো সেগুলো শেয়ার করতে পারি। যদি আমার এই জীবনের গল্পগুলো কেউ পড়েন তাহলে প্লীজ কেউ খারাপ ভাবে নিবেন না ,চেষ্টা করবেন অন্যকে সাহায্য করার।
There are many stories in this short life that I may not share with anyone. But maybe we can share them on this platform. If anyone reads the stories of my life, please don't take it badly, try to help others.
ভাল থাকুন, সুস্থ থাকুন,ট। নিজের পরিবারের খেয়াল রাখুন,পিতা-মাতার সেবা যত্ন করুন ।এবং আপনার সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করুন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোন আর্টিকেলে❤
Stay well, stay healthy, t. Take care of your family, take care of your parents, and help others as much as you can. Inshallah we will see in the next article❤

