হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আমি শারমিন সুলতানা, নতুন একটি লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আমার লেখাটা আপনারা সবাই পড়বেন।
বর্তমান পৃথিবীতে আমরা প্রায় সাড়ে 600 কোটি মানুষ বসবাস করছি। কিন্তু আমাদের সাড়ে 600 কোটি মানুষের ভিতরে নানারকম ধর্মের মানুষ বাস করি। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। আমাদের সকলের রক্তের রং লাল। সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে ধর্মেরই হোক, সকলের উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই।
আমি মুসলিম এবং ইসলাম আমার ধর্ম। আজ আমাদের ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যেটাকে আমরা বলে থাকি শবে বরাত বা লাইলাতুল বরাত। এটাকে আমরা ভাগ্য রজনী বলে আমরা বিশ্বাস করি।
আমরা এই রাত্রিতে অনেক এবাদত করে থাকি এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করে দেয়।
আসলে আমাদের সকলকে সকলের ধর্মকে শ্রদ্ধা করা উচিত। কারণ ইসলাম ধর্মে উল্লেখ আছে যে আমরা যেন ধর্মকে নিয়ে কখনও বাড়াবাড়ি না করি।
আমাদের ইসলাম ধর্মের আজ শবে বরাত এই উপলক্ষে আমাদের দেশে প্রাচীনকাল থেকে একটি ঐতিহ্য আছে। যে শবেবরাত আসলে প্রত্যেক মুসলিম বাড়িতে চাউলের গুড়া দিয়ে তৈরি রুটি এবং পায়েস রান্না করা হয়।
আমি ছোট বেলা থেকে দেখে আসছি এই দিনটাতে প্রত্যেক পাড়ার ছেলে মেয়েরা একসাথে সবাই বাড়ি থেকে রুটি হালুয়া সংগ্রহ করে এবং গরিব যারা তৈরি করার সামর্থ্য নেই এগুলো তাদের মধ্যে বিলিয়ে দেয়।
এই দিন টা তে আসলে শুধুমাত্র এবাদত করার জন্য কিন্তু এই যে রুটি হালুয়া এগুলো ইতিহাস-ঐতিহ্যের মতই চলে আসছে আমাদের সমাজে।
শবে বরাত মানে সকল দুঃখ কষ্ট মনের কথা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যাতে তিনি আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করে দেন।
তো বন্ধুরা আপনারা যারা মুসলিম তারা এই রাজনীতে বেশি বেশি করে এবাদাত এ ব্যস্ত থাকুন এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি আমাদের সকল দুঃখ দুর্দশা দূর করে দিতে পারেন এবং আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করতে পারেন। এবং সকল ধর্মের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা রইলো।
তো আজ এ পর্যন্তই আপনারা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি। আর আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই পড়ে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে