মিথ্যা সকল পাপের মূল।

S

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আজকের বিষয় হল মিথ্যা সকল পাপের মূল।

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের বোধ বুদ্ধি জ্ঞান আছে বলেই এরা সেরা। এই মানুষ তাদের দৈনন্দিন জীবনে নানান রকম অপরাধ কর্ম করে থাকে এই অপরাধ কর্মের মূল হল মিথ্যা কথা বলা ‌ কারণ মিথ্যা সবসময় মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি মিথ্যার ফলে হাজারো মিথ্যার সৃষ্টি হয়। মিথ্যা এমন একটি পাপ যা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং মিথ্যুকদেরকে কেউই বিশ্বাস করে না।

 

আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যারা বিশ্বাসী তাদেরকে সকলে ভালোবাসেন এবং তাদেরকে সকলে বিশ্বাস করেন। অপরপক্ষে যারা মিথ্যা কথা বলে তাদেরকে কেউই পছন্দ করেনা এমনকি সমাজের লোকেরাও তাদেরকে ছোট চোখে সব সময় দেখে থাকেন কারণ মিথ্যুকরা প্রত্যেক কথাই মিথ্যা কথা বলে এদের দ্বারা সমাজের ক্ষতি সাধন ছাড়া কোন উন্নতি সাধন সম্ভব নয়।

 

মিথ্যুকেরা সবসময় আমানতের খেয়ানত করে এবং যখন তখন এরা কথায় কথায় মিথ্যা কথা বলে থাকে এরা সত্যকে মিথ্যা দ্বারা রূপান্তরিত করে থাকে মিথ্যা এমন একটি পাপ যেটি মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়।

 

মিথ্যার ফলে অনেক মানুষ বড় বড় বিপদে পড়ে যায়। এই পৃথিবীতে যত অপরাধ করলো হয়ে থাকে তার মূল হল এই মিথ্যা। একটি মিথ্যা অনেকগুলো মিথ্যা জানিয়ে দেয় এবং মানুষের মধ্যেও বিভেদ তৈরি করে দেয় এই মিথ্যুকদেরকে কেউই পছন্দ করে না এমনকি তাদের পরিবারের পিতা-মাতাও মিথ্যুক সন্তানদেরকে বিশ্বাস করে থাকে না কারণ জানে যারা মিথ্যাবাদী তারা নিজের স্বার্থের জন্য যেকোনো সময় মিথ্যা কথা বলতে পারে।

 

আমরা সব সময় মিথ্যা পরিহার করব কারণ ইসলাম ধর্মে মিথ্যা কে অনেক বড় একটি পাপ হিসেবে গণ্য করেছেন এবং যারা মিথ্যা কথা বলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণে মিথ্যা হল সকল পাপের মূল বলে অভিহিত করা হয়েছে ইসলাম ধর্মে। আমরা সকলে সত্য কথা বলব এবং মিথ্যাকে পরিহার করব কারণ সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে।

 

বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা সকলের প্রতি। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

Comments