হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি নতুন নতুন ব্লগ লিখতে ভালবাসি আইজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সন্তানকে গড়ে ওঠার জন্য সবচেয়ে বড় শিক্ষালয় হলো তার পরিবার এ বিষয়টি নিয়ে।
একটি শিশু জন্মের পর তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র হল তার পরিবার মা-বাবা ভাই-বোন। কারণ একটি শিশু যখন কথা বলতে শেখে সে তার মায়ের কাছ থেকে প্রথম বুলি শিখে থাকে। পারিবারিক শিক্ষা একটি শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পরিবার থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেভাবেই সে তার জীবন পরিচালনা করতে থাকে সামনের দিকে।
আপনি যদি পারিবারিকভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন তাহলে আপনার সামনের দিনগুলো আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন।কারণ একটি শিশু সে সবসময় মানুষকে অনুকরণ করতে ভালোবাসে কারণ সে সামনে তার পরিবারের কাছ থেকে যেটা দেখে সেটাই সে শিখতে থাকে কারণ শিশুরা অনুকরণ প্রিয় তাই পরিবারের মানুষজন যেভাবে তার সাথে আচার ব্যবহার করবে তার সাথে মেলামেশা করবে সে সেভাবে গড়ে উঠবে কারণ বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা এগুলো এবং গুরুজনদেরকে শ্রদ্ধা করা এগুলো পরিবারের থেকেই শিক্ষা গ্রহণ করে একটি শিশুর সামনে দিকে ধাবিত হয়।
মানুষের ব্যবহারের মধ্যেই তার পরিচয় নিহিত থাকে কারণ একটি মানুষ সে কোন পরিবার থেকে উঠে এসেছে তার ব্যবহারের মধ্য দিয়েই সে ফুটিয়ে তোলে তাই ব্যবহার মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি তার পরিবার থেকেই সবচেয়ে বড় শিক্ষা পেয়ে থাকে।
একটি আদর্শ পরিবার তার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ একটি শিশু যখন জন্মের পর থেকে বেড়ে ওঠে সে ছয় থেকে সাত বছর পর্যন্ত তার পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে এবং পরবর্তী জীবনে এই শিক্ষা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আজি পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

