ঘরোয়া পদ্ধতিতে বাঙালি সামুদ্রিক সুস্বাদু মাছের রেসিপি।

S

হ্যালো গাইস,

শুভ সন্ধ্যা বন্ধুরা,কেমন আছেন সবাই ?আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আশা করছি সকলে অনেক সুন্দর দিন অতিবাহিত করছেন।

আজ আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার সৃষ্টিশীল মেধার মাধ্যমে নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি। তারই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে সুস্বাদু মাছের একটি রেসিপি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার লেখাটি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাছ টি সেটি সামুদ্রিক মাছ। এই মাছের গায়ে আইস অনেক কম থাকে অন্যান্য মাছের তুলনায়।

তবে এটি খেতে অনেক সুস্বাদু। এই মাছটি খেতে অনেক টা ইলিশ মাছের মতো স্বাদ লাগে।

 

প্রথমে মাছটি পরিষ্কার করতে হবে। যাতে রান্নার উপযোগী হয় সেভাবে মাছটি পরিষ্কার করতে হবে।

এরপরে প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়ে নিতে হবে। তবে এই মাছটি রান্না করার জন্য আপনারা চাইলে টমেটো ও আলু দিয়ে নিতে পারেন তাহলে মাছের স্বাদ অনেক গুন বেড়ে যাবে।

 

প্রয়োজনীয় উপকরণ গুলো হল:-

কাঁচা মরিচ, পেঁয়াজ ,রসুন, আদা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুড়া ইত্যাদি উপাদানগুলো রেসিপির সাথে যোগ করতে হবে তাহলে রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যাবে। তবে যাদের বেশি গ্যাস্ট্রিকের সমস্যা তারা অবশ্যই প্রয়োজনীয় উপকরণ থেকে কিছু উপাদান বাদ দিতে পারেন।

এরপরে একটি করায় নিতে হবে এবং ঝাল পেঁয়াজ রসুন এগুলো ভালো হবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্য হলুদের গুঁড়া,জিরা গুঁড়া ও ধনিয়ার গুড়া দিয়ে দিতে হবে। এবং অল্প পরিমাণ পানি যোগ করতে হবে যাতে মসলাগুলো কড়াই এর সাথে লেগে না যায়।

 

এরপরে আলু এবং টমেটো মসলার মধ্য দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যাতে সমস্ত মসলাগুলো আলু ও টমেটোর সাথে মিশ্র হতে পারে ভালোভাবে।

এর কিছুক্ষণ পরে মাছগুলো কড়াই এর মধ্য দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে সমস্ত মসলাগুলো মাছের সাথে মিক্স করতে হবে। এভাবে 4/ 5 মিনিট নাড়াচাড়া করার পরে পানি যোগ করে দিতে হবে পরিমাণ মতো।

 

এরপর একটি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। এবং 12 থেকে 15 মিনিট পর এটি খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে।

তো বন্ধুরা খুবই সহজ উপায়ে আপনারা এই রেসিপিটি বাসায় রান্না করতে পারেন। আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহাফেজ।

Comments