হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুন্দর দিন অতিবাহিত করছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তান বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের আপডেট নিউজ সম্পর্কে। আমার লেখার মাধ্যমে পুরো প্রথম টেস্টের সংবাদ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দল শ্রীলঙ্কায় সফর করছে। এরাই ধারাবাহিকতায় প্রথম টেস্টে শ্রীলংকা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে শ্রীলংকা দলীয় ১০০ রানের মধ্য ৫ উইকেট হারিয়ে ফেলে এবং অনেকটা চাপের মধ্যে পড়ে যায় পাকিস্তানি বোলারদের তোপের মুখে। কিন্তু শ্রীলঙ্কান ব্যাটার দীনেশ চান্ডিমালের অসাধারণ ব্যাটিংয়ে ৭৬ রানের উপর ভর করে। শ্রীলংকার দলীয় ২২২ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে (৬৬.১) ওভারে।
পাকিস্তানের পক্ষে সাহিন সাহ আফ্রিদি চারটি উইকেট লাভ করেন এবং হাসান আলী ও ইয়াসির শাহ দুটি করে উইকেট লাভ করেন।
২২৩ রানের টার্গেটে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাদের দলীয় একশত রান এর মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান অনেকটা চাপের মধ্যে পড়ে যায় কিন্তু বাবর আজমের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তার করা একশত উনিশ রানের উপর ভর করে পাকিস্তান দলীয় ২১৮ রান করতে সক্ষম হয়। এবং শ্রীলংকা চার রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে।
দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার দুর্দান্ত শুরু করেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা দলীয় ৩৩৭ রান সংগ্রহ করেন একশত ওভার খেলে। কুসেল মেন্ডিস ৭৬, চান্দিমাল ৯৪ রান করে অপরাজিতা ছিলেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা সংগ্রহকারী ১০ উইকেট এর বিনিময়ে ৩৩৭ রান এবং টোটাল লিভ পাই ৩৪১ রানের।
এরই ধারাবাহিকতায় ৩৪২ রানের পাহাড় সমান টার্গেট এ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান এবং প্রথমে তারা অসাধারণ পার্টনারশিপ করেন এবং দুর্দান্তভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। আব্দুল্লাহ শফিকের অসাধারণ ব্যাটিং আপের ফলে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। পাকিস্তানের পক্ষে আব্দুল্লাহ শফিক ১৬০ রান করে অপরাজিতা ছিলেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। পাকিস্তানের পক্ষে বাবর আজম করেন পঞ্চান্ন রান। অসাধারণ এক ইনিংস এর ফলে পাকিস্তান চার উইকেটে জয়লাভ করেন।
প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ শফিক। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের কারণে ইতিহাসের শ্রীলংকার এই স্টেডিয়ামে সর্বপ্রথম ৩৪২ রানের এত বড় রান তাড়া করে জয়লাভ করল।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

