হ্যালো বন্ধুরা,
শুভ সন্ধ্যা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি বরাবারের মত নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
আমি সবসময় ফুড নিয়ে লিখতে ভালবাসি। এরই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপি ভাজি করতে হয়। আসলে এই রেসিপিটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং খেতে খুবই সুস্বাদু। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে আমরা এটা ঘরোয়া পদ্ধতিতে সহজে বাঁধাকপি ভাজি করতে পারি চলুন সেটা জেনে নেওয়া যাক।
এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ গুলো নিম্নে দেওয়া হল:-
কাঁচা মরিচ
পেঁয়াজ
রসুন
লবণ
রান্নার তেল
হলুদের গুঁড়া ইত্যাদি উপকরণগুলো প্রয়োজন এই রেসিপিটি ভাজি করার জন্য।
বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে বাঁধাকপি কাটবো প্রথমে বাধা কবিতা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর চিকন চিকন করে কাটবো।
বন্ধুরা তারপরে আমরা পেঁয়াজ-মরিচ গুলো ছোট ছোট করে কেটে নেব ভাজির উপকরণের জন্য বাঁধাকপি কাটার পর আরো একবার সুন্দর করে ধুয়ে নেব।
বন্ধুরা এবার রান্নার জন্য প্রস্তুত সব উপকরণ প্রথমে আমরা একটি কড়াই নিব পরিমাণমতো সয়াবিন তেল অথবা সরিষার তেল দিব তেলটা গরম হয়ে উঠলে পেঁয়াজ মরিচ রসুন ইত্যাদি উপকরণ গুলো দিয়ে দেব।
বন্ধুরা সব উপকরণ গুলো সুন্দর করে লাল লাল করে ভেবে নেবো উক্ত উপকরণ এর মধ্য বাঁধাকপি দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ডেকে দেবো।
বাঁধাকপি দুই থেকে তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেবো তারপর নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে যখন লাল হয়ে উঠবে তখন রেসিপি টা বন্ধ করে দিতে হবে।
তো বন্ধুরা এভাবেই ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বাসায় বাঁধাকপি ভাজি করতে পারেন খুবই সহজে এটা খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর।
বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের এই পর্যন্তই ! আমারে লেখার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রইল।
(আল্লাহ হাফেজ)


খেলে বাঁধাকপি গুলো অনেক জনপ্রিয় হয়ে থাকে এগুলোর ভাজি বেশ জনপ্রিয়। আমার অনেক ভালো লাগে বাঁধাকপি ভাজি