হ্যালো খাদ্য প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
চিতই পিঠা তৈরীর উপকরণ সমূহ:-
চাউলের গুড়া
দুধ
নারকেল কোরা
মাটির তৈরি পাতিল
লবণ
গরম পানি
চিনি
তৈরি করার পদ্ধতি:-
প্রথমে চাউলের গুড়া গরম পানিতে মিক্স করতে হবে এবং এর মধ্যেও লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে।
নারকেল কোরা চাউলের গুড়ার মধ্য দিয়ে ভালো হবে মিক্স করতে হবে।
এরপর একটি মাটির পাত্র নিতে হবে যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় মাটির ছাঁচ এটাকে গরম করতে হবে।
এরপর গোল চামচে করে মাটির পাত্রের মধ্য দিয়ে দিতে হবে উপকরণ গুলো।
এরপর এটাকে ঢেকে দিতে হবে মাটির ঢাকনা দিয়ে।
2/3 মিনিট পরে মাটির ঢাকনা উঠায় নিতে হবে এবং পিঠা তৈরি হয়ে যাবে।
দুধ ও চিনি জ্বালাতে হবে খুব ভালো করে যাতে করে এই তৈরি করা পিঠা একটি পাতিলের মধ্য দুধের মধ্য দিয়ে দিতে হবে।
এবং পিঠা গুলো দিয়ে পাতিলের মুখ আটকে রাখতে হবে।
10 থেকে 15 মিনিট পরে এই পিঠা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
এটি খেতে খুবই মজাদার ও সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা এই পিঠা চিতই পিঠা নামে পরিচিত।
তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে বাড়িতে এই পিঠা তৈরি করে খেতে পারেন এটি খুবই সুস্বাদু একটি পিঠা।
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।

