হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাগ্যের উপরে আমাদের বিশ্বাস এ বিষয়টি নিয়ে। আশা করি আমার লেখাটি সকলে পড়বেন আপনাদের ভালো লাগবে।
মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের মনুষত্ব আছে বলেই আমরা সেরা পৃথিবীতে সৃষ্টি কুলের মধ্য। তবে আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সমাজে বিভিন্ন ধরনের মানুষের বসবাস থাকে কেউ ধনী কেউ গরীব কেউ ঘর বাড়িহীন নিঃস্ব এমন মানুষের দেখা আমরা সমাজে সব সময় পরিলক্ষিত হয়।
আমরা কেউই আমাদের ভাগ্য নিজের হাতে তৈরি করতে পারিনা। ভাগ্য সৃষ্টি কুলের সৃষ্টিকর্তার দান। যারা নাস্তিক তারা ভাগ্যকে বিশ্বাস করে না তারা মনে করে সবই নিজেরা যেটা করি সেটাই। কিন্তু অবশ্যই ভাগ্য আছে আপনার ভাগ্যে যেটা সৃষ্টিকর্তা দান করেছেন সেটা আপনি অবশ্যই অর্জন করবেন তবে আপনার মনুষ্যত্বের ফলে আপনি সেটা কিভাবে অর্জন করবেন সৎপথে অথবা অসৎ পথে সেটা আপনাকে নির্বাচন করতে হবে তবে আপনার ভাগ্যে যদি এক লক্ষ টাকা উপার্জন করার থাকে তাহলে আপনি সেটা দুভাবে উপার্জন করতে পারেন আপনি এক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে পথ দুটো নিজের মনুষ্যত্ব দ্বারা অবলম্বন করতে হবে।
ইসলাম ধর্মে ভাগ্যের উপরে বিশ্বাস হল ঈমানের একটি অংশ। মুসলিমরা তাদের নিজেদের ভাগ্য কি অবশ্যই বিশ্বাস করে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে তবে দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হয় সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে দোয়া করলে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যের পরিবর্তন সাধিত করে।
তাই আমরা কখনো কেউ ভাগ্যকে অস্বীকার করি না আমাদের ভালো সময় খারাপ সময় অবশ্যই জীবনে অতিবাহিত হবে কিন্তু খারাপ সময় আমরা কখনো হতাশার ভিতরে জীবন পর্যবসিত করব না এবং খারাপ সময়ে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন ব্যক্তি।
আমাদের খারাপ সময় আসলে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি তার কল করতে হবে এবং বেশি বেশি করে প্রার্থনা করতে হবে যাতে আমাদের বিপদ-আপদ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করেন।
বন্ধুরা আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা অবশ্যই ভাগ্যে বিশ্বাস করি।আব্বু আমাদের জীবনের একটি অংশ অবশ্যই আমরা আমাদের ভাগ্যের উপরে বিশ্বাস করে ভাগ্যের উপরে আমাদের নিজেদের তেমন কোন হাত নাই তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন সাধিত করতে পারেন অবশ্যই এটা মুসলমানদের বিশ্বাস।
যে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

