করোনার মধ্যে আমাদের শিক্ষাজীবন

S

বর্তমান পরিস্থিতিতে সব থেকে ভয়াবহ অবস্থায় আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং বিশেষশত প্রাথমিক স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েরা। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর সাথে স্কুল পড়ুয়া ছাত্র- ছাত্রীদের কেনো তুলনা করলাম এবার আসুন বোঝায়। 

 

মধ্য এবং নিম্নবিত্তরা সব থেকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে দিয়ে দিন পার করছে। এটা যেমন ঠিক এবং বাস্তব সম্মত কথা। ঠিক তেমনি করে ছোট ছোট বাচ্চাগুলো দিনের পর দিন বদ্ধ পরিবেশে থেকে থেকে যে তারাও মানসিক দুর্দশার মধ্য দিয়ে দিন পার করছে এটাও বাস্তব সম্মত কথা। এটা আপনাকে মানতেই হবে। আপনি মানতে বাধ্য। যদি মানতে না চান তবে আসুন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। 

 

👉 আমার বোন দৃষ্টি খাতুন সে ফকিরাবাদ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের  তৃতীয় শ্রেনির ছাত্রী। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে সব স্কুল কলেজ বন্ধ হয়ে করে দেওয়া হয় সতেরো মার্চ দুই হাজার বিশ। স্কুল বা কলেজ এখন পর্যন্ত কোনোটাই একবারের জন্যেও খুলেনি। তাহলে বর্তমান হিসেবে মতে স্কুল কলেজ বন্ধ হয়েছে এক বছর পাঁচ মাস। প্রায় দের বছর। আমার বোন আমাকে বলছে আপু স্কুল কি আর কোনোদিন খুলবেনা..?? আমি কি আর কোনোদিন স্কুলে যেতে পারবোনা..?? আমার বন্ধু -বান্ধবীদের কতদিন দেখিনা তাদের সাথে কি আর কখোনো খেলতে পারবনা..??    

 

আমি তাকে আস্বস্ত করলাম যে অবশ্যই পারবে। স্কুল কলেজ খুব শীগ্রই খুলে দিবে আর তুমি আগের মতো আবারো স্কুলে যেতে পারবে খেলাধূলা করতে পারবে। তার দিকে খেয়াল করলাম সে খুব উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার ব্যবহার আচরণে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। সে খুব দ্রুতই রেগে যায়। সে খুব তাড়াতাড়ি তার মেজাজ হারিয়ে ফেলে যা এর আগে তার মধ্যে কখোনোই দেখিনি। সে খুবই শান্ত একটা মেয়ে ছিল। কোনে চঞ্চলতা তার মধ্যে ছিলনা। কিন্তু এখন তার মধ্যে সেগুলোই আছে আগে যেগুলো ছিলনা। সে মাঝে মাঝে বিশ্রি ভাষায় গালি পর্যন্ত দেয়। এরপরেও কি আপনারা বলবেন যে ছোট ছোট বাচ্চাগুলো মানসিক ভাবে ভালো আছে..?? তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশে ঘটছে..??  তারা এভাবে বদ্ধ পরিবেশে থাকতে থাকতে অসুস্থ হয়ে পরছে। 

 

ছোট ছোট বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের  বিকাশে একটি বড় বাধা হয়ে দাড়িয়ে আছে বন্ধ স্কুল। এভাবে দিনের পর দিন বছরের পর বছর স্কুল কলেজ বন্ধ থাকলেতো আসলেই চলবেনা। তাই এখনই সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া। নয়তো এক অসুস্থ পঙ্গু জাতির  উত্থান ঘটবে আমাদের এই দেশে

Comments