সকালটা সেই সকাল যখন তোমার ঘুম ভাঙবে কিন্তু, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে না। ভাবতে হবে না আর কারো কথা। মুক্ত-স্বাধীন নিজের মতো করে পথ চলতে। আর থাকবে না কোন বাধা। থাকবে না কোনো পিছুটান। মনে পড়বে না আর তার কথা। মুক্ত আকাশে হেসেখেলে উড়ে বেড়ানো পাখিদের মতো তোমাকে আমি দেখতে চাই সেই দিনগুলিতে। বিকেলটা হবে সেই বিকেল। যে বিকেলে ফোনের স্ক্রিনে মুচকি হেসে আর কারো রিপ্লাই জন্য বসে থাকতে হবে না। সন্ধ্যায় কারো সাথে ঝগড়া করতে হবে না। করতে হবে না রাগ করতে হবে না অভিমান। অপেক্ষায় থাকতে হবে না আর তার জন্য। রাতে ঘুমানোর সময় কারো মেসেজের আশায় অপেক্ষা করতে হবে না আর। ঘুমিয়ে পড়বে তুমি নিশ্চুপে নিশ্চিন্তে। তাকে মনে করার কোনো দরকার পরবে না। নিস্তব্ধ রাতের আধারে তুমি ঘুমাবে সে ঘুমাবে না। কিভাবে তোমার কাছে আসবে প্রতিনিয়ত একটি নতুন সকাল। যা রাতের নিস্তব্ধ ঘুমের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে। তোমার জীবনটা কি তুমি নতুনভাবে সাজাতে পারবে। আসবে নতুন দিন নতুন একটি সময়। নতুন এক একটি মুখ। হয়তো তুমি তোমার জীবনটাকে গড়ার জন্য নতুন করে পথ চলা শুরু করবে। কিন্তু সেদিন থাকবেন না তোমার সেই স্পেশাল মানুষটির। থাকবো না আমি। চলে যাব সেই দূর অজানার দেশে। না ফেরার পথে 🌝 আসবো না আর তোমার মাঝে যাব কিছু স্মৃতি আর সুখ দুঃখের কিছু মুহূর্ত। দূর থেকে দেখব আমি তোমার ঐ মুখের হাসি। নতুন কারো হাত ধরে তোমার পথ চলা আর দুষ্টামি। দূর থেকে তাকিয়ে চোখের দুই ফোঁটা পানি ঝরিয়ে মনকে সান্ত্বনা দিয়ে মুখে মুচকি হাঁসি হেঁসে বলবো আমি এইতো আর কি লাগে 🥺 তোর আনন্দটাই দেখতে পারছি দূর থেকে বসে। মান সত্যি ভালোবাসার কাছে একেবারে অসহায় মানুষ ভালবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে যায় তখন সে ভাবতে থাকে তাকে ছাড়া সে বাঁচবে না যদি তার কিছু হয়ে যায় সে মরে যায় নিজেকে শেষ করে দেয়। আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো অনেক ভালো ভালো গল্প শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
গল্পটি ছিল সত্যিই পুরো কাল্পনিক 💌
🫀না ফেরার গল্প💌


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)