আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকরি প্রত্যেকে ভাল আছেন আজকে আমি আমার স্কুল জীবন নিয়ে একটি গল্প লিখব।
প্রাথমিক পর্যায়:
আমার বয়স যখন সাত বছর তখন আমি একটি কেজি স্কুল ভর্তি হই। স্কুলটির নাম ছিল পয়ালগাছা কিন্টার গার্ডেন। আমার মনে আছে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমার রোল নম্বর ছিল ছয়। আমি খুব মনোযোগী স্টুডেন্ট ছিলাম ।সবাই আমাকে খুব ভালো জানো তো। কখনো তেমন দুষ্টামি করতাম না। সবার কথা শুনতাম। মায়ের কথা শিক্ষকদের কথা সবচেয়ে শুনতাম ।আমি ক্লাস ওয়ান থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত একই স্কুলে পার করে দেই। যখন আমি পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হই। তখন আমি প্রাইমারি স্কুলে চলে যাই। ওই স্কুলটির নাম ছিল পয়ালগাছা প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেণি একবছর আমার ওই স্কুলে অনেক ভালো কাটে। নতুন নতুন বন্ধুদের কে নিয়ে এক বছর কেটে যায়। এই ছোট্ট বয়সে মাথায় অনেক বড় চাপ আসে। সমাপনী পরীক্ষা। অনেক ভয় থাকে। এ প্রথম সেন্টার পরীক্ষা। সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী পরীক্ষায় আমি ৪.৬৭ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হই। এভাবে আমার প্রাথমিক পর্যায় শেষ হয়ে যায়।
মাধ্যমিক পর্যায়:
এখন আমার হাই হাইস্কুল জীবন। আমার হাই স্কুল জীবন শুরু হয় ষষ্ঠ শ্রেণি থেকে। পায়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুলে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। ভর্তি পরীক্ষার মাধ্যমে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। ভর্তি পরীক্ষায় প্রায় 350 জন ছাত্র অংশগ্রহণ করে এরমধ্যে আমি 33 তম হই। আমাদের কক্ষ তিনটি ভাবে করতে হয়। আমি ক শাখা ছিলাম। ষষ্ঠ শ্রেণি এই একটি বছর আমার নতুন বন্ধু বান্ধব নিয়ে ভালোই কাটে। মোটামুটি ষষ্ঠ শ্রেণি এবছর আমি একটু দুষ্টুমি বেশি করে ফেলছি। তারপরও বার্ষিক পরীক্ষায় আমি ৩৬ তম স্থান অর্জন করি। তারপর আমি আর এই স্কুল অন্য স্কুলে চলে যাই।
আমি শহরের একটি স্কুলে গিয়ে ভর্তি হই। স্কুলের নাম ছিল ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। সপ্তম শ্রেণীতে আমি ওই স্কুলে ভর্তি হই। সপ্তম শ্রেণীতে আমার রোল নাম্বার ছিল ২৮। আমি স্কুল জীবনটা আবাসিক হোটেল থেকে পার করে এসেছে। আমাদের হোস্টেল অনেক বন্ধু-বান্ধব ছিল। অষ্টম শ্রেণি নবম শ্রেণীর দশম শ্রেণী পার হয়ে যায়। আমি সব সময় মিডিয়াম ছাত্র ছিলাম। অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষায় আমি অনেক ভালো রেজাল্ট করি। আমি ফাইভ পয়েন্ট নবম শ্রেণীতে উত্তীর্ণ হই। আমি নবম শ্রেণীতে বিজ্ঞান শাখা বাছাই করি। যখন আমি দশম শ্রেণীতে পড়ি। তখন আমার মাথায় একটা চাপ আছে। এস.এস.সি পরীক্ষা। এ পরীক্ষা নিয়ে অনেক টেনশনে ছিলাম। খুব ভয়ে ছিলাম। যাই হোক পরীক্ষা শেষ হয়ে যায় ভালো রেজাল্ট করি। এভাবে আমার জীবন থেকে স্কুলজীবন শেষ হয়ে যায়। জীবনের খুব আনন্দময় দিন গুলো ছিল স্কুল জীবন। স্কুল জীবনের প্রতিটা মুহূর্ত বারবার মনে পড়ে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)